Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

    জুলাই ২৮, ২০২৬

    দেশের ৬৪ জেলায় হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’

    জুলাই ২৮, ২০২৬

    মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়ন: ডিএসইর কাছে ব্যাখ্যা চাইল বিএসইসি

    জুলাই ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ১ হাজার ১৫৫ কোটি টাকায় আধুনিক রূপে সাজছে ঢাকা মেডিকেল কলেজ
    জাতীয়

    ১ হাজার ১৫৫ কোটি টাকায় আধুনিক রূপে সাজছে ঢাকা মেডিকেল কলেজ

    By adminজুলাই ২২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জীর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থাপনা ভেঙে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই ক্যাম্পাসে রূপান্তর করা হচ্ছে দেশের প্রাচীনতম চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক)। এ লক্ষ্যে ১ হাজার ১৫৪ কোটি ৮৩ লাখ টাকার একটি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছে সরকার।

    ‘ঢাকা মেডিকেল কলেজের (ডিএমসি) ব্যবহার অনুপযোগী স্থাপনাসমূহ প্রতিস্থাপন ও পুনর্নির্মাণ’ শীর্ষক প্রকল্পটি অনুমোদনের জন্য বুধবার (২২ জুলাই) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকে উপস্থাপন করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।

    প্রকল্পের আওতায় দুটি বেজমেন্টসহ ১৫ তলা আবাসিক কোয়ার্টার, ৮০০ আসনের ১৫ তলা শিক্ষার্থী হোস্টেল, ১৫ তলা আধুনিক একাডেমিক ভবন, চারটি লেকচার থিয়েটার, দুটি পরীক্ষা কক্ষ, একটি সার্ভিস ভবন এবং ৮০০ মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন চার তলা মসজিদ নির্মাণ করা হবে। পাশাপাশি অভ্যন্তরীণ সড়ক, ড্রেনেজ, ওয়াকওয়ে, বাউন্ডারি ওয়ালসহ প্রয়োজনীয় অবকাঠামো গড়ে তোলা হবে।

    এ ছাড়া সৌরবিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, ফায়ার হাইড্রেন্ট, পানি সাশ্রয়ী স্যানিটেশন, অত্যাধুনিক লিফট ও বিদ্যুৎ সাশ্রয়ী আলোকসজ্জাসহ পরিবেশবান্ধব নানা সুবিধা যুক্ত করা হবে।

    স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দীর্ঘদিনের ব্যবহারে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক ভবন ও শিক্ষার্থী হোস্টেলগুলো ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একই সঙ্গে আবাসন সংকটও তীব্র আকার ধারণ করেছে। এসব সমস্যা সমাধান এবং চিকিৎসা শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যেই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে।

    বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের আওতায় প্রায় ৬০টি ভবন রয়েছে। ২ হাজার ৬০০ শয্যার বিপরীতে প্রতিদিন গড়ে সাড়ে ৩ হাজার থেকে ৪ হাজার রোগী চিকিৎসাসেবা গ্রহণ করেন। এছাড়া এমবিবিএস ও স্নাতকোত্তর পর্যায়ে প্রায় দেড় হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছেন।

    স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবনের পরিবর্তে আধুনিক অবকাঠামো নির্মাণ হবে। এতে চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং স্বাস্থ্যসেবার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআটকের কয়েক ঘণ্টা পরই মুক্তি পেলেন রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী
    Next Article ২২ জুলাই ২০২৪: কারফিউ, ইন্টারনেট বন্ধ, দেশজুড়ে গ্রেপ্তার অভিযান

    Related Posts

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

    জুলাই ২৮, ২০২৬

    দেশের ৬৪ জেলায় হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’

    জুলাই ২৮, ২০২৬

    মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়ন: ডিএসইর কাছে ব্যাখ্যা চাইল বিএসইসি

    জুলাই ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

    দেশের ৬৪ জেলায় হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’

    মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়ন: ডিএসইর কাছে ব্যাখ্যা চাইল বিএসইসি

    দুর্বল ব্যাংক পুনর্গঠনে ধাপে ধাপে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬