Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ১০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

    জুন ১৩, ২০২৬

    হাসপাতালের ৮ তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

    জুন ১৩, ২০২৬

    প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়: নাহিদ ইসলাম

    জুন ১৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » হাসপাতালের ৮ তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার
    অপরাধ

    হাসপাতালের ৮ তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

    By adminজুন ১৩, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর ধানমন্ডির একটি হাসপাতালে অষ্টম তলা থেকে পড়ে অভিনেত্রী আসমা ঝিলিকের (৩৫) মৃত্যুর ঘটনায় তার স্বামী সাইফুল্লাহকে গ্রেপ্তার করেছে পুলিশ। নিহতের পরিবারের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

    শনিবার (১৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাদ্দাম হোসাইন।

    তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের পর সাইফুল্লাহকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে তাকে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

    এসি সাদ্দাম হোসাইন বলেন, ‘এ মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না এটি হত্যা নাকি দুর্ঘটনা। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাব’

    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১২ জুন) দুপুরে ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের অষ্টম তলা থেকে পড়ে গুরুতর আহত হন আসমা ঝিলিক। পরে তার মৃত্যু হয়।

    নিহতের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী সাইফুল্লাহ তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেন, যার ফলে তার মৃত্যু ঘটে।

    এ ঘটনায় নিহতের ছোট ভাই মোজাম্মেল হক ধানমন্ডি থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে সাইফুল্লাহকে গ্রেফতার করে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্ত এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যাবে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়: নাহিদ ইসলাম
    Next Article ১০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

    Related Posts

    ১০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

    জুন ১৩, ২০২৬

    প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়: নাহিদ ইসলাম

    জুন ১৩, ২০২৬

    প্রযুক্তিদক্ষ তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: মন্ত্রী ফকির মাহবুব আনাম

    জুন ১৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ১০টি জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

    হাসপাতালের ৮ তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী গ্রেপ্তার

    প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়: নাহিদ ইসলাম

    প্রযুক্তিদক্ষ তরুণরাই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ: মন্ত্রী ফকির মাহবুব আনাম

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬