Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি-সিন্ডিকেট থাকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী
    জাতীয়

    স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি-সিন্ডিকেট থাকতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী

    By adminফেব্রুয়ারি ১৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্বাস্থ্য মন্ত্রণালয়ে দুর্নীতি ও সিন্ডিকেটের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন (বকুল)। তিনি বলেছেন, “এখানে কোনো দুর্নীতি হতে পারবে না। কোনো সিন্ডিকেট থাকতে পারবে না। আমরাও কোনো সিন্ডিকেটের কবলে পড়বো না, ইনশাআল্লাহ।”

    বুধবার দুপুরে মন্ত্রণালয়ে প্রথম কর্মদিবসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। দুপুর ১২টা ৪০ মিনিটে মন্ত্রণালয়ে এসে দায়িত্ব গ্রহণ করেন মন্ত্রী। এ সময় স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমানসহ কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। একইদিন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত-ও মন্ত্রণালয়ে যোগ দেন।

    দুপুর ১টা ৪০ মিনিটে নিজ কক্ষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। দায়িত্ব পাওয়ার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, “আমি বড় কিছু হয়ে যাইনি; বরং স্ট্রেস শুরু হয়েছে। একটি গুরু দায়িত্ব দেওয়া হয়েছে। কাজটি ভালোভাবে করে প্রধানমন্ত্রীর ও দেশের মানুষের সন্তুষ্টি অর্জন করতে পারলেই ভালো লাগবে।”

    তিনি জানান, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে অগ্রাধিকার দেওয়া হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য খাতে দৃশ্যমান উন্নয়ন ঘটানোর প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।

    বিদেশে চিকিৎসা নেওয়ার প্রবণতা সম্পর্কে মন্ত্রী বলেন, স্বাস্থ্যসেবার মান ও সুযোগ-সুবিধা প্রত্যাশা অনুযায়ী না পেলে মানুষ বিকল্প খোঁজে। দেশের স্বাস্থ্যসেবার মান উন্নত করা গেলে বিদেশমুখিতা কমবে। তিনি নিজেও একান্ত প্রয়োজন ছাড়া বিদেশে চিকিৎসা নিতে যাবেন না বলে জানান।

    সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের সময়মতো উপস্থিতি নিশ্চিত করার ঘোষণা দিয়ে তিনি বলেন, আগামী ৩০ দিনের মধ্যে এ বিষয়টি নিশ্চিত করবেন। হঠাৎ পরিদর্শনে গিয়ে অনুপস্থিতি পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতক সরদার সাখাওয়াত হোসেন নরসিংদী-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মঙ্গলবার তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতকে সঙ্গে নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপ্রধানমন্ত্রী তারেক রহমানকে বিসিএমআইএর অভিনন্দন
    Next Article ক্লিন ঢাকা গ্রিন ঢাকা: রাস্তায় ঝাড়ু হাতে জামায়াত আমির

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫