আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এমনটাই জানিয়েছেন দলটির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশ নতুন এক গণতান্ত্রিক উত্তরণের পথে এগোচ্ছে এবং এনসিপি তৃতীয় প্রধান রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছে।
সারজিস আলম বলেন, নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জাতীয় নির্বাচন সম্পন্ন করেছে দলটি। তাই স্থানীয় সরকার নির্বাচনে যাতে কোনো ধরনের ভুলত্রুটি না হয়, সে বিষয়ে দল সতর্ক থাকবে।
তিনি আরও জানান, উপজেলা ও সাংগঠনিক অঞ্চলভিত্তিক সফরের মাধ্যমে আগামী কয়েক সপ্তাহের মধ্যে স্থানীয় পর্যায়ে প্রাথমিকভাবে প্রার্থী ঘোষণা করা হবে। স্থানীয় নেতৃত্বকে শক্তিশালী করেই নির্বাচনে অংশ নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
ম্যাংগোটিভি /আরএইচ
