Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    জুলাই ২৮, ২০২৬

    বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

    জুলাই ২৮, ২০২৬

    বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

    জুলাই ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, July 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » স্থানীয় সরকার নির্বাচন: আ. লীগ নেতাদের নিষিদ্ধের প্রস্তাবে সায় নেই ইসির
    জাতীয়

    স্থানীয় সরকার নির্বাচন: আ. লীগ নেতাদের নিষিদ্ধের প্রস্তাবে সায় নেই ইসির

    By adminজুলাই ২১, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্থানীয় সরকার নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণার প্রস্তাবে সায় দেয়নি নির্বাচন কমিশন (ইসি)।

    কমিশনের মতে, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রাখার আইনি সুযোগ নেই।

    তবে জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনেও দ্বৈত নাগরিক এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) অভিযোগপত্রভুক্ত ব্যক্তিদের প্রার্থী হওয়ার সুযোগ না রাখার প্রস্তাব সরকারের কাছে পাঠাতে যাচ্ছে ইসি।

    মঙ্গলবার কমিশন সভায় স্থানীয় সরকারের পাঁচটি প্রতিষ্ঠানের (সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ) নির্বাচনসংক্রান্ত আইন ও বিধিমালার সংশোধনী প্রস্তাব চূড়ান্ত করার কথা রয়েছে।

    নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হওয়ায় কোনো দলের নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধ করার এখতিয়ার ইসির নেই। যোগ্যতার শর্ত পূরণ করলে যে কেউ প্রার্থী হতে পারবেন।

    এদিকে, সংশোধনী প্রস্তাবে আরও রয়েছে—ঋণখেলাপি প্রতিষ্ঠানের অংশীদার পরিচালক, ঋণখেলাপির জামিনদার এবং এমপিওভুক্ত শিক্ষকদের প্রার্থী হওয়ার অযোগ্য ঘোষণা। পাশাপাশি নির্বাচন-সংক্রান্ত আপিল দ্রুত নিষ্পত্তির জন্য এক সদস্যের আপিল ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাবও রাখা হয়েছে।

    এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর জন্য ভোটারের ১ শতাংশ সমর্থনসূচক স্বাক্ষরের বিধান বাতিল, জামানতের পরিমাণ বৃদ্ধি এবং হলফনামায় ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য দিলে মনোনয়ন বাতিলের বিধান যুক্ত করারও প্রস্তাব দিয়েছে নির্বাচন কমিশন। সূত্র: সমকাল

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবৃষ্টির দিনে লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু
    Next Article টানা ১০ রাত ধরে ইরানে মার্কিন হামলা, পাল্টা আঘাতের দাবি আইআরজিসির

    Related Posts

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    জুলাই ২৮, ২০২৬

    বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

    জুলাই ২৮, ২০২৬

    বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

    জুলাই ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

    বঙ্গভবনে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে গার্ড অব অনার

    প্রেমিকাকে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগ, তিনজনের বিরুদ্ধে মামলা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬