Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    জুন ২১, ২০২৬

    বাজেটের আয়কর কাঠামোতে বৈষম্য, কম আয়ের মানুষের ওপর বাড়ছে চাপ

    জুন ২১, ২০২৬

    কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৭ম এজিএম অনুষ্ঠিত, লভ্যাংশ অনুমোদন

    জুন ২১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, June 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার
    সারাদেশ

    সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

    By adminজুন ২১, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করেছে সরকার। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে।

    রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু সই করা এক আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়, সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্ব থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

    ২৭তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সারওয়ার আলম র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে আলোচনায় আসেন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন তিনি ভেজালবিরোধী তিন শতাধিক অভিযান পরিচালনা করে ব্যাপক প্রশংসা কুড়ান। ভেজাল, অনিয়ম ও অসাধু ব্যবসার বিরুদ্ধে অভিযানে তিনি সাধারণ মানুষের কাছে পরিচিতি পান।

    এরপর ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। পরে তিনবার পদোন্নতিতে বঞ্চিত হওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট উপসচিব পদে পদোন্নতি পান তিনি।

    এর আগে পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার ঘটনায় ফেসবুকে ক্ষোভ প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছিলেন সারওয়ার আলম। ওই ঘটনাকে অসদাচরণ হিসেবে গণ্য করে তৎকালীন সরকার তাকে ‘তিরস্কার’ শাস্তি দেয়। ২০২২ সালের মে মাসে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

    সম্প্রতি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসংক্রান্ত বক্তব্য ও প্রশাসনিক কিছু পদক্ষেপ নিয়ে আলোচনা-সমালোচনার মধ্যেই তাকে প্রত্যাহার করা হলো।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘বাশারের স্ত্রী’ দাবি সম্পূর্ণ মিথ্যা, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি নায়িকা ববির
    Next Article কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

    Related Posts

    জিয়াউলের গুম-হত্যার ভয়াবহ বর্ণনা দেহরক্ষীর, ট্রাইব্যুনালে ভেঙে পড়লেন কান্নায়

    জুন ২১, ২০২৬

    কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশির মৃত্যু

    জুন ২১, ২০২৬

    লক্ষ্মীপুরের সাবেক সংসদ সদস্য মোশাররফ আর নেই

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    বাজেটের আয়কর কাঠামোতে বৈষম্য, কম আয়ের মানুষের ওপর বাড়ছে চাপ

    কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৭ম এজিএম অনুষ্ঠিত, লভ্যাংশ অনুমোদন

    জিয়াউলের গুম-হত্যার ভয়াবহ বর্ণনা দেহরক্ষীর, ট্রাইব্যুনালে ভেঙে পড়লেন কান্নায়

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬