Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সালমান শাহ হত্যা মামলা: সামিরা-ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
    আইন ও বিচার

    সালমান শাহ হত্যা মামলা: সামিরা-ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৭, ২০২৫1 Min Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় তার স্ত্রী সামিরা হক ও খলনায়ক আশরাফুল হক ওরফে ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত। সোমবার (২৭ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান এ আদেশ দেন।

    এদিন মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানার পরিদর্শক আতিকুল আলম খন্দকার আসামিদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন। আদালত আবেদন গ্রহণ করে প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার আইনজীবী ফারুক আহম্মেদ।

    এর আগে গত ২১ অক্টোবর রমনা থানায় সালমান শাহর অপমৃত্যুকে কেন্দ্র করে ১১ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন অভিনেতার মামা মোহাম্মদ আলমগীর। দণ্ডবিধির ৩০২ ও ৩৪ ধারায় করা মামলার আসামিরা হলেন-সামিরা হক, আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, ডন, ডেভিড, জাভেদ, ফারুক, রুবি, এ সাত্তার, সাজু ও রিজভি আহমেদ ফারহাদ।

    উল্লেখ্য, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যু হয় জনপ্রিয় নায়ক সালমান শাহের। শুরুতে অপমৃত্যুর মামলা হলেও পরিবারের অভিযোগে পরে তা হত্যা মামলায় রূপ নেয়। দীর্ঘ তদন্তে সিআইডি, বিচার বিভাগীয় তদন্ত এবং পিবিআই আত্মহত্যার কথা উল্লেখ করলেও বাদীপক্ষ প্রতিবারই প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে এসেছে।

    সর্বশেষ ২০২০ সালে পিবিআইয়ের প্রতিবেদনেও আত্মহত্যার উল্লেখ থাকলে ২০২১ সালে আদালত তা গ্রহণ করেন। পরবর্তীতে বাদীপক্ষ রিভিশন মামলার মাধ্যমে পুনরায় তদন্তের দাবি জানায় এবং মামলায় নতুন মোড় তৈরি হয়।

    মামলাটি বর্তমানে বিচারাধীন রয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনাইট ডিউটিতে নার্সকে ধর্ষণের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার
    Next Article চতুর্থ শিল্প বিপ্লবে টিকে থাকতে প্রযুক্তিনির্ভর স্মার্ট মানবসম্পদের বিকল্প নেই: ডিসিসিআই সভাপতি

    Related Posts

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    দুই মামলায় জামিনে সাংবাদিক আনিস আলমগীর কারামুক্ত

    মার্চ ১৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫