Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

    জুলাই ২৮, ২০২৬

    নির্দোষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী

    জুলাই ২৮, ২০২৬

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    জুলাই ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, July 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ২ চিকিৎসক ও নিরাপত্তাকর্মী বরখাস্ত
    জাতীয়

    সাতক্ষীরায় স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন, ২ চিকিৎসক ও নিরাপত্তাকর্মী বরখাস্ত

    By adminজুলাই ২৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সাতক্ষীরার তিনটি সরকারি হাসপাতাল আকস্মিক পরিদর্শন করে দায়িত্বে অবহেলা ও দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

    রোববার (২৬ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত মন্ত্রী তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এবং সাতক্ষীরা সদর হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তিনি হাসপাতালগুলোর চিকিৎসাসেবা, চিকিৎসকদের উপস্থিতি, অবকাঠামো ও প্রশাসনিক কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

    পরিদর্শন শেষে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসি চুরির ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে নিরাপত্তাকর্মী মোস্তফা বিশ্বাস, দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগে তালা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শাওলী নানজিবা তন্নি এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের ডা. সোহানা সেলিমকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।

    বিষয়টি নিশ্চিত করেছেন সাতক্ষীরার সিভিল সার্জন ডা. আব্দুস সালাম।

    পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালের ওয়ার্ড, ওষুধের স্টোর, অপারেশন থিয়েটার (ওটি), হাজিরা খাতা, ওয়াশরুমসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজ নেন। স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি সম্পদ রক্ষায় কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না। একই সঙ্গে হাসপাতালের সংস্কারকাজ দ্রুত শেষ করা এবং চিকিৎসক ও নার্সদের উপস্থিতি নিশ্চিত করার নির্দেশ দেন।

    তিনি আরও জানান, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করে ৭ থেকে ৮ তলাবিশিষ্ট আধুনিক হাসপাতাল ভবন নির্মাণ করা হবে। নতুন ভবনে প্যারালাইসিস সেন্টার, ফিজিওথেরাপি সেন্টার, ব্রেস্ট ফিডিং কর্নার ও ট্রমা সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে।

    এ ছাড়া পরিদর্শনের সময় শ্যামনগরের এক দৃষ্টিপ্রতিবন্ধী মেধাবী তরুণীকে চাকরির আশ্বাসও দেন স্বাস্থ্যমন্ত্রী।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘এলজিইডির একটি প্রকল্পে কাজ না করেই সাড়ে ৩ হাজার কোটি টাকা লুট’
    Next Article ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, একদিনে হাসপাতালে ভর্তি ৪৫৮

    Related Posts

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

    জুলাই ২৮, ২০২৬

    নির্দোষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী

    জুলাই ২৮, ২০২৬

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    জুলাই ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

    নির্দোষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬