Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    আগস্ট ৩, ২০২৬

    হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

    আগস্ট ৩, ২০২৬

    বিক্রয় বাড়ানোর ২৫ কৌশল: ব্যবসা স্কেল করুন, আয় বাড়ান, দীর্ঘমেয়াদে সফল হোন

    আগস্ট ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, August 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » সকালে লেবুপানি পান করলে মিলবে যেসব স্বাস্থ্য উপকারিতা
    লাইফস্টাইল

    সকালে লেবুপানি পান করলে মিলবে যেসব স্বাস্থ্য উপকারিতা

    By ম্যাঙ্গোটিভি ডেস্কজানুয়ারি ২৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সুস্থ থাকতে স্বাস্থ্যকর জীবনধারা মেনে চলার বিকল্প নেই। প্রতিদিন সকালের কিছু ভালো অভ্যাস শরীরকে সারাদিন সতেজ ও কর্মক্ষম রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এর মধ্যে অন্যতম হলো এক গ্লাস কুসুম গরম পানি পান করা। আর এই পানিতে যদি লেবুর রস মেশানো হয়, তাহলে উপকারিতা আরও বহুগুণে বেড়ে যায়।

    সকালে খালি পেটে লেবু-পানি পান করলে যেসব উপকার পাওয়া যায়-

    ১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
    লেবু ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং ফ্রি র‍্যাডিক্যালের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেয়।

    ২. ওজন নিয়ন্ত্রণে সহায়ক
    খালি পেটে লেবু-পানি পান করলে মেটাবলিজম বাড়ে। লেবুতে থাকা পেকটিন ফাইবার ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে, ফলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয়।

    ৩. শরীর ডিটক্স করতে সহায়তা করে
    লেবুর প্রাকৃতিক ডিটক্সিফাইং গুণ লিভারকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। একই সঙ্গে এটি শরীরকে হাইড্রেটেড ও সতেজ রাখে।

    ৪. হজম শক্তি উন্নত করে
    কুসুম গরম পানি পাচনতন্ত্রকে সক্রিয় করে এবং লেবুর রস খাবার সহজে ভেঙে হজমে সহায়তা করে। ফলে বদহজমের সমস্যা কমে।

    ৫. ত্বক উজ্জ্বল রাখে
    লেবুতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের দাগ কমাতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে। পর্যাপ্ত পানি শরীর থেকে টক্সিন বের করায় ত্বক থাকে প্রাণবন্ত।

    ৬. সর্দি-কাশির ঝুঁকি কমায়
    ভিটামিন সি সমৃদ্ধ লেবু ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে, যা সর্দি-কাশি ও সাধারণ অসুস্থতার ঝুঁকি কমাতে সাহায্য করে।

    ৭. শরীরের পিএইচ ভারসাম্য বজায় রাখে
    লেবু-পানি শরীরের পিএইচ লেভেল নিয়ন্ত্রণে রেখে অম্লতা কমাতে সহায়ক ভূমিকা রাখে।

    কীভাবে খাবেন লেবু-পানি
    এক গ্লাস কুসুম গরম পানিতে ১ টেবিল চামচ তাজা লেবুর রস মিশিয়ে ভালোভাবে নেড়ে পান করুন। চাইলে স্বাদ ও অতিরিক্ত উপকারের জন্য ১ চা-চামচ মধু যোগ করা যেতে পারে।

    সতর্কতা
    যাদের গ্যাস্ট্রিক, আলসার বা অ্যাসিডিটির সমস্যা রয়েছে, তারা খালি পেটে লেবু-পানি পান করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআমানতের মুনাফা আদায়ের দাবিতে একীভূত ইসলামী ব্যাংকের গ্রাহকদের বিক্ষোভ
    Next Article জিমেইলে ত্রুটিতে ভরছে ইনবক্স, স্প্যাম সতর্কতা বেড়েছে-সমাধানে কাজ করছে গুগল

    Related Posts

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    আগস্ট ৩, ২০২৬

    হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

    আগস্ট ৩, ২০২৬

    বিক্রয় বাড়ানোর ২৫ কৌশল: ব্যবসা স্কেল করুন, আয় বাড়ান, দীর্ঘমেয়াদে সফল হোন

    আগস্ট ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জামিন পেলেন অভিনেতা জাহের আলভী, মুক্তিতে নেই আইনি বাধা

    হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু, আক্রান্ত ৯৬৭

    বিক্রয় বাড়ানোর ২৫ কৌশল: ব্যবসা স্কেল করুন, আয় বাড়ান, দীর্ঘমেয়াদে সফল হোন

    বিদেশ থেকে উঁকিঝুঁকি ছাড়া আ. লীগের নাশকতার মুরোদ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬