Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা

    জুলাই ২৯, ২০২৬

    সার্ককে কার্যকর করতে নেপালকে এগিয়ে আসার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

    জুলাই ২৯, ২০২৬

    সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন

    জুলাই ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ, অনড় মোদী সরকার
    আন্তর্জাতিক

    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নাকচ, অনড় মোদী সরকার

    By adminজুলাই ২৪, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মেডিকেল ভর্তি পরীক্ষা নিট-এর প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলন চললেও সেই দাবি প্রত্যাখ্যান করেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকার।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি সরকারের শীর্ষ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ৫৭ বছর বয়সী কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের কোনো সম্ভাবনা নেই। সরকার তার প্রতি পূর্ণ আস্থা রাখছে এবং তাকে সরানোর কোনো পরিকল্পনা নেই।

    আন্দোলনকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সংগঠনগুলো জানিয়েছে, আন্দোলন প্রত্যাহারের প্রধান শর্তই হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা অপসারণ। তবে সরকারের অবস্থান স্পষ্ট—এই দাবি মেনে নেওয়া হবে না।

    সরকারের এক শীর্ষ কর্মকর্তা এনডিটিভিকে বলেন, “পদত্যাগ গ্রহণ করাই সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে। কিন্তু জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, আমরা সেই দায়িত্ব পালন করব এবং সমস্যার সমাধান করব।”

    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি প্রত্যাখ্যান করলেও পরীক্ষা পরিচালনাকারী সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র কার্যক্রমে থাকা ত্রুটি ও দুর্বলতা দূর করার আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।

    সরকারি সূত্র জানিয়েছে, এনটিএর বিভিন্ন সমস্যা ও ত্রুটি চিহ্নিত করে একটি পূর্ণাঙ্গ পর্যালোচনা করা হচ্ছে। এসব সমস্যা স্থায়ীভাবে সমাধানে প্রয়োজনীয় সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হবে।

    এ ছাড়া প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত একাধিক চক্রকে শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেছে সরকার। সংশ্লিষ্ট নেটওয়ার্ক ভেঙে দিতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে সরকারি সূত্র।

    সূত্র: এনডিটিভি

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিলেন স্পিকার
    Next Article আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে ফিলিপাইনের সমর্থন চাইল বাংলাদেশ

    Related Posts

    বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা

    জুলাই ২৯, ২০২৬

    সার্ককে কার্যকর করতে নেপালকে এগিয়ে আসার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

    জুলাই ২৯, ২০২৬

    সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন

    জুলাই ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বিধবা নারীকে ধর্ষণের অভিযোগে যুব জামায়াত সভাপতির বিরুদ্ধে মামলা

    সার্ককে কার্যকর করতে নেপালকে এগিয়ে আসার আহ্বান ভারপ্রাপ্ত স্পিকারের

    সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন মোশাররফ হোছাইন

    গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: ফকির মাহবুব আনাম

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬