Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬

    ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    জুন ১৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 15
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » শত্রুকে হার্ট অ্যাটাক করাবে-নতুন অস্ত্রের দাবি ইরানের নৌবাহিনী প্রধানের
    আন্তর্জাতিক

    শত্রুকে হার্ট অ্যাটাক করাবে-নতুন অস্ত্রের দাবি ইরানের নৌবাহিনী প্রধানের

    By adminএপ্রিল ৩০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইরান খুব শিগগিরই এমন একটি অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে, যা দেখে শত্রুপক্ষ ‘হার্ট অ্যাটাক’ করতে পারে—এমন দাবি করেছেন দেশটির নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি।

    বুধবার (২৯ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    শাহরাম ইরানি বলেন, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক ‘উসকানিহীন আগ্রাসন’ চালিয়ে শত্রুরা দ্রুত ফল পাওয়ার যে ধারণা করেছিল, তা এখন হাস্যরসের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

    তিনি আরও দাবি করেন, প্রতিশোধমূলক অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনের বিরুদ্ধে অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এতে নির্দিষ্ট সময়ের জন্য ওই রণতরী থেকে যুদ্ধবিমান উড্ডয়ন বা আকাশ অভিযান পরিচালনা ব্যাহত হয় বলে দাবি করেন তিনি।

    ইরানি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া সংঘাতের পর পশ্চিম এশিয়ার বিভিন্ন অঞ্চলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে অন্তত ১০০ দফা পাল্টা আঘাত হেনেছে ইরানের সশস্ত্র বাহিনী।

    তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র নৌ ইউনিটভিত্তিক প্ল্যাটফর্ম থেকে ইরানের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং পরে আরও ডেস্ট্রয়ার মোতায়েন করতে বাধ্য হয়েছে।

    এ ছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী শত্রু ও তাদের মিত্রদের জাহাজ চলাচলের জন্য সীমিত করা হয়েছে বলেও জানান তিনি। ইরানের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া এ প্রণালী দিয়ে জাহাজ চলাচল করা যাবে না।

    ইরানি আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানি জাহাজ ও বন্দরগুলোর ওপর ‘অবৈধ অবরোধ’ চালিয়ে যাচ্ছে। কিছু ইরানি জাহাজ জব্দ করার ঘটনাকে তিনি ‘জলদস্যুতা’ ও ‘জিম্মি করা’ হিসেবে আখ্যা দেন।

    তবে এসব বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

    কমান্ডার ইরানি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে ইরান আরও কঠোর পদক্ষেপ নেবে এবং দেশের স্বার্থ রক্ষায় ‘রক্তের শেষ বিন্দু পর্যন্ত’ লড়াই চালিয়ে যাবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনেত্রকোনা ও মৌলভীবাজার জেলায় বন্যা, তিন জেলা ঝুঁকিতে
    Next Article ২ মামলায় জামিন পেলেন সেলিনা হায়াৎ আইভী

    Related Posts

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    জুন ১৫, ২০২৬

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    জুন ১৫, ২০২৬

    ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    জুন ১৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ডেঙ্গু প্রতিরোধে জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি মির্জা ফখরুল

    অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি রপ্তানির সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধি শিথিল করল বাংলাদেশ ব্যাংক

    ৭ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

    ফিফা বিশ্বকাপের উন্মাদনায় লেনোভোর বিশেষ এডিশন ল্যাপটপ বাজারে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬