Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    মার্চ ২০, ২০২৬

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    মার্চ ২০, ২০২৬

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    মার্চ ২০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, March 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » রপ্তানি খাতে নগদ প্রবাহ বাড়াতে আগাম অর্থের ১০% সংরক্ষণের বাধ্যবাধকতা উঠল
    বিজনেস

    রপ্তানি খাতে নগদ প্রবাহ বাড়াতে আগাম অর্থের ১০% সংরক্ষণের বাধ্যবাধকতা উঠল

    By ম্যাংগো টিভিসেপ্টেম্বর ২৫, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রপ্তানি খাতে নগদ প্রবাহ বাড়ানো ও ব্যবসা আরও সহজ করতে বড় সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিদেশি ক্রেতাদের কাছ থেকে অগ্রিম পাওয়া রপ্তানি আয়ের ১০ শতাংশ সংরক্ষণের বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। এতে রপ্তানিকারকেরা সরাসরি কাঁচামাল সংগ্রহ, উৎপাদন কার্যক্রম চালানো এবং দ্রুত পণ্য সরবরাহে সুবিধা পাবেন।

    বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়েছে, রপ্তানি আয়ের বিপরীতে বিদেশি ক্রেতাদের দেওয়া আগাম অর্থের ১০ শতাংশ আর সংরক্ষণে রাখতে হবে না। তবে প্রকৃত লেনদেন নিশ্চিত করতে কয়েকটি শর্ত রাখা হয়েছে।

    শর্ত অনুযায়ী, রপ্তানিকারকের অবশ্যই নিশ্চিত এলসি বা বৈধ চুক্তি থাকতে হবে। আগের রপ্তানি কার্যক্রম সন্তোষজনক হতে হবে এবং নতুন অর্ডার বাস্তবায়নের সক্ষমতা থাকতে হবে। এছাড়া বিদেশি ক্রেতাদের কাছ থেকে প্রাপ্ত অগ্রিম অর্থ অবশ্যই সুদমুক্ত হতে হবে।

    বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এই ছাড় দেওয়ার পরও তদারকি ব্যবস্থা বজায় থাকবে। ব্যাংকগুলো প্রয়োজনীয় যাচাই-বাছাই করে রপ্তানিকারককে অর্থ ছাড় করবে, যাতে নিয়ম-নীতি মেনে প্রকৃত লেনদেন নিশ্চিত হয়।

    রপ্তানি খাতের ব্যবসায়ীরা এই সিদ্ধান্তকে বড় স্বস্তি হিসেবে দেখছেন। তাদের মতে, এ পদক্ষেপে নগদ প্রবাহ বাড়বে, কাঁচামাল সংগ্রহ ও উৎপাদন কার্যক্রম সহজ হবে এবং অর্ডার বাস্তবায়নের সময় কমে আসবে। ফলে প্রতিযোগিতামূলক বাজারে দেশের রপ্তানি আরও শক্তিশালী হবে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleটাকা-পয়সা দিয়েও স্বীকৃতি নেই, হবিগঞ্জে শ্বশুরবাড়িতে হামলার শিকার বধূ
    Next Article প্রেমিকের দেখা পেতে বাসে উঠে ঘুম, ঢাকায় উদ্ধার হবিগঞ্জের কিশোরী

    Related Posts

    ইনডেক্স অ্যাগ্রোর ২ কোটি টাকার লেনদেনে অনিয়ম, তিন কর্মকর্তাকে জরিমানা

    মার্চ ২০, ২০২৬

    পদ্মা ও যমুনা সেতুতে রেকর্ড টোল আদায়, বেড়েছে যানবাহন পারাপার

    মার্চ ২০, ২০২৬

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বায়তুল মোকাররমে ঈদুল ফিতরের ৫ জামাত

    হত্যা মামলায় শেখ হাসিনা-ওবায়দুল কাদেরসহ ১২৪ জনের অব্যাহতি

    ঈদের দিন দেশজুড়ে কালবৈশাখী ও ঝড়বৃষ্টির আভাস

    সম্প্রীতির বন্ধনে সমৃদ্ধ বাংলাদেশ গড়াই হোক ঈদের অঙ্গীকার : স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫