Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে পারবে ইসি: বিশ্বাস বিএনপির
    রাজনীতি

    যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে পারবে ইসি: বিশ্বাস বিএনপির

    By adminজানুয়ারি ১৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নির্বাচন কমিশনের ওপর বিএনপির আস্থা রয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে বলে বিএনপি বিশ্বাস করে।

    সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    মির্জা ফখরুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেখানো পথ অনুসরণ করেই বিএনপি এগিয়ে যাচ্ছে। একটি উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে দলটি আরও দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, “বাংলাদেশের মানুষ প্রতি বছর শহীদ জিয়াকে স্মরণ করে, কারণ তিনি আমাদের সামনে যে আদর্শ রেখে গেছেন, সেটাই আমাদের পথনির্দেশনা।”

    আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ঘোষণা হয়েছে। ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতনের পর একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পুনর্গঠন এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য বিএনপি নতুন করে শপথ নিয়েছে। এই শপথের মধ্য দিয়েই দল ও তার অঙ্গসংগঠনগুলো শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করবে।

    মনোনয়ন বাতিল ও পোস্টাল ব্যালট নিয়ে বিতর্ক প্রসঙ্গে দলীয় অবস্থান জানতে চাইলে বিএনপির মহাসচিব বলেন, মনোনয়ন বাছাইয়ের সময় কিছু সমস্যা বরাবরই থাকে এবং এটি নতুন কোনো বিষয় নয়। তিনি বলেন, “এখন পর্যন্ত আমরা দেখেছি নির্বাচন কমিশন মোটামুটিভাবে যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে দু-একটি আপত্তি ছিল, সেগুলো আমরা কমিশনের সামনে তুলে ধরেছি।”

    জামায়াতে ইসলামীর আমিরের জন্য বিশেষ নিরাপত্তা প্রসঙ্গে বিএনপির চেয়ারম্যানের মতো নিরাপত্তা দেওয়ার বিষয়টি জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, এটি সংশ্লিষ্ট দলের বিষয়, বিএনপির নয়।

    এ সময় অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, সালাউদ্দিন আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ দল ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article৩০ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়ে সড়ক ছাড়লেন অটোরিকশাচালকরা
    Next Article গণভোট প্রচারণা শুধু সরকারের নয়, সবার দায়িত্ব: জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির

    Related Posts

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫