Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    জুলাই ২৯, ২০২৬

    জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, আটকা বহু মানুষ

    জুলাই ২৯, ২০২৬

    কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাতক্ষীরার ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

    জুলাই ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যে ৬ কারণে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল
    খেলা

    যে ৬ কারণে বিশ্বকাপ থেকে বিদায় নিল ব্রাজিল

    By adminজুলাই ৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিশ্বকাপ ২০২৬-এর শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ম্যাচে আক্রমণে এগিয়ে থাকলেও সুযোগ কাজে লাগাতে ব্যর্থতা, কৌশলগত ভুল এবং একাধিক সিদ্ধান্তের খেসারত দিতে হয়েছে সেলেসাওদের। এই হারের মাধ্যমে টানা ষষ্ঠবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে ইউরোপের কোনো দলের কাছে হেরে বিদায় নিল ব্রাজিল।

    ব্রাজিলের বিদায়ের পেছনে যে ছয়টি কারণ সবচেয়ে বেশি আলোচনায় এসেছে—

    ১. শুরুর একাদশ নির্বাচনে ভুল

    লুকাস পাকুইতার অনুপস্থিতিতে সৃজনশীল মিডফিল্ডারের ভূমিকায় নেইমারকে না খেলিয়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে শুরুর একাদশে রাখেন কোচ কার্লো আনচেলত্তি। তবে প্রত্যাশা পূরণ করতে পারেননি আর্সেনাল ফরোয়ার্ড। ৬৭ মিনিটে মাত্র ২০টি সফল পাস দেওয়ার পাশাপাশি নিশ্চিত একটি গোলের সুযোগও নষ্ট করেন তিনি।

    ২. পেনাল্টির সুযোগ কাজে লাগাতে ব্যর্থতা

    গুরুত্বপূর্ণ সময়ে পাওয়া পেনাল্টি নেন ব্রুনো গুইমারেস। অথচ দলে ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিয়াস কুনার মতো অভিজ্ঞ পেনাল্টি টেকার ছিলেন। গুইমারেসের শট সহজেই ঠেকিয়ে দেন নরওয়ের গোলরক্ষক। সেই সুযোগ কাজে লাগাতে পারলে ম্যাচের মোড় ঘুরে যেতে পারত।

    ৩. মিডফিল্ডে নরওয়ের আধিপত্য

    পাকুইতার অনুপস্থিতিতে মিডফিল্ডে ভারসাম্য হারায় ব্রাজিল। নরওয়ের স্যান্ডার বার্গ, প্যাট্রিক বার্গ ও মার্টিন ওডেগার্ড পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেন। তাদের সফল পাসের সংখ্যা ব্রাজিলের মিডফিল্ডের তুলনায় অনেক বেশি ছিল, যা ম্যাচের ছন্দ নির্ধারণে বড় ভূমিকা রাখে।

    ৪. একের পর এক সুযোগ নষ্ট

    ম্যাচে অন্তত পাঁচটি পরিষ্কার গোলের সুযোগ হাতছাড়া করে ব্রাজিল। এন্ড্রিক, মার্টিনেল্লি, ভিনিসিয়াস জুনিয়র ও ব্রুনো গুইমারেস কেউই গুরুত্বপূর্ণ মুহূর্তে সুযোগ কাজে লাগাতে পারেননি। অন্যদিকে নরওয়ের গোলরক্ষক অরইয়ান নাইলান্ডও কয়েকটি দুর্দান্ত সেভ করেন।

    ৫. বদলি খেলোয়াড় নামানোর সিদ্ধান্ত

    ব্রুনো গুইমারেসকে তুলে নেওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে ব্রাজিল। একই সঙ্গে ম্যাথিয়াস কুনার বদলে এন্ড্রিককে নামানোর সিদ্ধান্তও প্রত্যাশিত ফল দেয়নি। এন্ড্রিক সহজ একটি সুযোগ নষ্ট করে দলকে ম্যাচে ফেরার সম্ভাবনা থেকে বঞ্চিত করেন।

    ৬. কৌশলগত ভুল

    নরওয়ের বিপক্ষে রক্ষণাত্মক কৌশল বেছে নেয় ব্রাজিল। পুরো ম্যাচে তাদের বলের দখল ছিল মাত্র ৩৪ শতাংশ, যেখানে নরওয়ের ছিল ৬৬ শতাংশ। বলের নিয়ন্ত্রণ প্রতিপক্ষের হাতে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত ব্রাজিলের জন্য বুমেরাং হয়ে দাঁড়ায়।

    বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার হিসেবে টুর্নামেন্টে নামা ব্রাজিলের এই বিদায় দল নির্বাচন, মিডফিল্ডের ভারসাম্য, সুযোগ কাজে লাগানোর ব্যর্থতা এবং কৌশলগত সিদ্ধান্ত নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। আগামী দিনের পরিকল্পনায় এসব বিষয় নিয়ে নতুন করে ভাবতে হবে সেলেসাওদের।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপুলিশে বড় রদবদল, বদলি ৬ ডিআইজি ও ৩ এসপি
    Next Article ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার ৩৪২

    Related Posts

    ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    জুলাই ২৯, ২০২৬

    জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, আটকা বহু মানুষ

    জুলাই ২৯, ২০২৬

    কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাতক্ষীরার ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

    জুলাই ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, আটকা বহু মানুষ

    কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাতক্ষীরার ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

    সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬