Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি, সৌদিতে মার্কিন বিমানে ক্ষেপণাস্ত্র হামলা
    আন্তর্জাতিক

    যুক্তরাষ্ট্রের তেল কোম্পানিতে পাল্টা হামলার হুমকি, সৌদিতে মার্কিন বিমানে ক্ষেপণাস্ত্র হামলা

    By adminমার্চ ১৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ খারগ দ্বীপে যুক্তরাষ্ট্রের বিমান হামলার দাবির পর পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

    ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদফতরের এক মুখপাত্র জানিয়েছেন, ইরানের তেল অবকাঠামোর ওপর সামান্য আঘাত এলেও মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট সব জ্বালানি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানো হবে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

    মুখপাত্র বলেন, ইরানের তেল অবকাঠামোর ওপর হামলা হলে মধ্যপ্রাচ্যে যেসব তেল ও জ্বালানি স্থাপনায় মার্কিন কোম্পানির অংশীদারত্ব রয়েছে বা যারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করে-সেসব স্থাপনাকে ধ্বংস করে দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের স্বার্থ জড়িত প্রতিটি স্থাপনাই আগুনে পুড়িয়ে দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

    বিশ্লেষকদের মতে, এই হুমকি মূলত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতের মতো দেশে থাকা মার্কিন বিনিয়োগকৃত তেলক্ষেত্রগুলোর দিকে ইঙ্গিত করছে।

    এর আগে স্থানীয় সময় শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের ইতিহাসে অন্যতম শক্তিশালী বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তিনি বলেন, ইরানের ‘মুকুটের মণি’ হিসেবে পরিচিত খারগ দ্বীপের সামরিক লক্ষ্যবস্তুগুলো ধ্বংস করা হয়েছে। দ্বীপটি ইরানের তেল রপ্তানির প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত।

    ট্রাম্প আরও বলেন, এখনো দ্বীপটির মূল তেল অবকাঠামো ধ্বংসের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা ব্যাহত করার চেষ্টা করে, তাহলে সে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে।

    এদিকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। সৌদি আরবের গুরুত্বপূর্ণ প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন বিমানবাহিনীর পাঁচটি জ্বালানি সরবরাহকারী বিমান ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

    খবরে বলা হয়েছে, সম্প্রতি ওই ঘাঁটিতে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। হামলার সময় রানওয়ে ও হ্যাঙ্গারে থাকা মার্কিন বিমানগুলো ক্ষতিগ্রস্ত হয়। তবে সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়নি এবং বর্তমানে মেরামতের কাজ চলছে। এই হামলায় কোনো মার্কিন সেনা বা বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া যায়নি।

    ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হুমকির প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম ইতিমধ্যে ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়ে গেছে। বিশ্লেষকদের মতে, ইরান যদি সত্যিই আঞ্চলিক তেলক্ষেত্রগুলোতে হামলা চালায়, তবে তা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধাক্কা সৃষ্টি করতে পারে।

    তাদের মতে, ইরান এখন এমন এক কৌশল গ্রহণ করেছে, যেখানে নিজেদের ওপর আঘাত এলে আঞ্চলিক মিত্রদের লক্ষ্য করেও পাল্টা হামলা চালাতে পারে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাংলাদেশি তেলবাহী জাহাজের জন্য হরমুজ প্রণালী উন্মুক্ত থাকবে: ইরানের রাষ্ট্রদূত
    Next Article ছিনতাইকারী ও মলম পার্টি ধরিয়ে দিতে পরিবহন শ্রমিকদের পুরস্কার ঘোষণা

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬