Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

    জুলাই ২৮, ২০২৬

    দেশের ৬৪ জেলায় হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’

    জুলাই ২৮, ২০২৬

    মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়ন: ডিএসইর কাছে ব্যাখ্যা চাইল বিএসইসি

    জুলাই ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » যশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্যের বিতর্কে মুখ খুললেন কাজল আগরওয়াল
    বিনোদন

    যশ-কিয়ারার ঘনিষ্ঠ দৃশ্যের বিতর্কে মুখ খুললেন কাজল আগরওয়াল

    By adminজুলাই ২১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যশ ও কিয়ারা আদভানি অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’–এর গান ‘তাবাহি’ প্রকাশের পর অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে ব্যাপক আলোচনা। এই বিতর্কের মধ্যেই পর্দায় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী কাজল আগরওয়াল।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজল বলেন, অন্তরঙ্গ দৃশ্য বা খোলামেলা পোশাকে অভিনয় করতে তিনি কখনোই স্বাচ্ছন্দ্যবোধ করেননি। এটি তার ব্যক্তিগত মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ কারণে ক্যারিয়ারে বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমার প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন বলে জানান তিনি।

    অভিনেত্রীর ভাষ্য, একজন শিল্পীর নিজের সীমারেখাকে সম্মান করা উচিত। কোনো চরিত্রের প্রয়োজনে ব্যক্তিগত নীতির বাইরে গিয়ে কাজ করার প্রয়োজন তিনি কখনো অনুভব করেননি।

    কাজল আরও বলেন, পর্দায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা বা না করা সম্পূর্ণ একজন শিল্পীর ব্যক্তিগত সিদ্ধান্ত। এ নিয়ে কাউকে বিচার করা উচিত নয়।

    একই সাক্ষাৎকারে নারী ও পুরুষ অভিনেতাদের প্রতি দর্শকের ভিন্ন দৃষ্টিভঙ্গির বিষয়েও কথা বলেন তিনি। তার মতে, একই ধরনের দৃশ্যে অভিনয় করলেও নারী শিল্পীরাই তুলনামূলক বেশি সমালোচনার মুখে পড়েন, যা মোটেও ন্যায্য নয়।

    মাতৃত্বের পর নিজের সিদ্ধান্তে আরও সচেতন হয়েছেন বলেও জানান কাজল। তিনি বলেন, ভবিষ্যতে তার ছেলে যখন তার সিনেমা দেখবে, তখন যেন কোনো দৃশ্য তাকে অস্বস্তিতে না ফেলে—এ বিষয়টি মাথায় রেখেই এখন তিনি আরও বেছে বেছে সিনেমা ও চরিত্র নির্বাচন করেন।

    প্রসঙ্গত, ‘তাবাহি’ গান প্রকাশের পর কিয়ারা আদভানির অন্তরঙ্গ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। একদিকে অনেকেই দৃশ্যায়নের প্রশংসা করেছেন, অন্যদিকে সমালোচনার মুখেও পড়েছেন এই অভিনেত্রী। এ প্রসঙ্গে ছবির অভিনেতা বেনেডিক্ট গ্যারেটও প্রশ্ন তুলেছেন-একই দৃশ্যে অভিনয় করেও কেন নারী অভিনেত্রীরাই বেশি সমালোচিত হন।

    আগামী ২৬ আগস্ট মুক্তি পাবে যশ-কিয়ারা অভিনীত ‘টক্সিক: আ ফেইরি টেল ফর গ্রোন-আপস’। অন্যদিকে কাজল আগরওয়াল অভিনীত ‘দ্য ইন্ডিয়া স্টোরি’ মুক্তি পাবে ২৪ জুলাই।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleকমিশন বাড়ানোর দাবিতে ৩০ জুলাই দেশজুড়ে সিএনজি ফিলিং স্টেশন বন্ধের ঘোষণা
    Next Article সংসদে ‘সংখ্যাগরিষ্ঠের ক্ষমতার একচ্ছত্র অপব্যবহার’ হচ্ছে: টিআইবি

    Related Posts

    শুটিংয়ে আহত রামচরণ, অস্ত্রোপচার সফল; কয়েক সপ্তাহ বিশ্রামে

    জুলাই ২৮, ২০২৬

    অনলাইনে ফাঁস পুরো সিনেমা, তবু বক্স অফিসে দাপট থালাপতি বিজয়ের

    জুলাই ২৬, ২০২৬

    শিল্পকলায় প্রথম একক কনসার্ট রুনা লায়লার, পেলেন সম্মাননা

    জুলাই ২৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

    দেশের ৬৪ জেলায় হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’

    মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়ন: ডিএসইর কাছে ব্যাখ্যা চাইল বিএসইসি

    দুর্বল ব্যাংক পুনর্গঠনে ধাপে ধাপে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬