Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

    জুলাই ২৮, ২০২৬

    নির্দোষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী

    জুলাই ২৮, ২০২৬

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    জুলাই ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, July 28
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করলেন আহমাদিনেজাদ
    আন্তর্জাতিক

    মোসাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ অস্বীকার করলেন আহমাদিনেজাদ

    By adminজুলাই ১৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগাযোগ এবং গৃহবন্দী থাকার বিষয়ে প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনকে ‘সম্পূর্ণ মিথ্যা ও মনগড়া’ বলে প্রত্যাখ্যান করেছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ।

    মঙ্গলবার (১৪ জুলাই) তার কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদনটি জনমতকে বিভ্রান্ত করা এবং ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে বিভাজন তৈরির উদ্দেশ্যে প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে আহমাদিনেজাদকে গৃহবন্দী করে রাখার দাবিও জোরালোভাবে অস্বীকার করা হয়েছে।

    এর আগে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করে, সাম্প্রতিক বছরগুলোতে মোসাদ আহমাদিনেজাদকে ইসরায়েলের সঙ্গে সহযোগিতায় রাজি করানোর চেষ্টা করেছিল এবং ইরানের ভবিষ্যৎ নেতৃত্বের সম্ভাব্য ব্যক্তি হিসেবে বিবেচনা করছিল। প্রতিবেদনে আরও বলা হয়, সরকার পরিবর্তনের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবে ইসরায়েল তার সঙ্গে গোপন যোগাযোগ বজায় রেখেছিল।

    সংবাদমাধ্যমটির দাবি অনুযায়ী, মার্কিন কর্মকর্তাদের বরাতে জানা যায়, ইসরায়েল গোপনে আহমাদিনেজাদের বাসস্থান ও বিদেশ সফরের ব্যয় বহন করেছে এবং বুদাপেস্টসহ বিভিন্ন স্থানে তার সঙ্গে ইসরায়েলি কর্মকর্তাদের গোপন বৈঠক হয়েছে।

    প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলি হামলার সময় আহমাদিনেজাদের বাসভবন লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। পরে মোসাদের সদস্যরা তাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে ইরানের নতুন নেতা হিসেবে প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিল। তবে আহমাদিনেজাদ ওই পরিকল্পনা নিয়ে সংশয়ে ছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

    তবে এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে আহমাদিনেজাদের কার্যালয়। বিবৃতিতে বলা হয়, এসব তথ্যের কোনো বাস্তব ভিত্তি নেই এবং রাজনৈতিক উদ্দেশ্যেই এ ধরনের প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

    উল্লেখ্য, মাহমুদ আহমাদিনেজাদ ২০০৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইরানের প্রেসিডেন্ট ছিলেন। কট্টর মার্কিন ও ইসরায়েলবিরোধী অবস্থানের কারণে তিনি আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি লাভ করেন।\

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Article‘শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, গ্রেপ্তারের পর রায় কার্যকর হবে’
    Next Article হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, চার মাসে প্রাণহানি ৭৭১

    Related Posts

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

    জুলাই ২৮, ২০২৬

    নির্দোষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী

    জুলাই ২৮, ২০২৬

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    জুলাই ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

    নির্দোষ হয়েও আজ অপরাধী: আদালতে আইভী

    বঙ্গভবনে কার্যক্রম শুরু করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

    বিশ্ববাজারে আবারও কমল জ্বালানি তেলের দাম

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬