Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মেক্সিকো উত্তপ্ত: মাদক কারবারি এল মেনচোর মৃত্যুতে সেনা মোতায়েন
    আন্তর্জাতিক

    মেক্সিকো উত্তপ্ত: মাদক কারবারি এল মেনচোর মৃত্যুতে সেনা মোতায়েন

    By adminফেব্রুয়ারি ২৪, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মাদক কারবারি নেমেসিও ওসেগুয়েরা সারভান্তেস (এল মেনচো)–এর মৃত্যুর পর সহিংসতায় উত্তপ্ত হয়ে উঠেছে মেক্সিকো। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে প্রায় ৯ হাজার ৫০০ সেনা মোতায়েন করেছে সরকার।

    সেনা অভিযানে কুখ্যাত জালিস্কো নিউ জেনারেশন কার্টেল–এর নেতা এল মেনচো আটক হওয়ার পর হেফাজতে তার মৃত্যু হয়। এরপর থেকেই অন্তত ২০টি অঙ্গরাজ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত ২ হাজার ৫০০ সেনা মোতায়েন করা হয়েছে।

    প্রতিরক্ষামন্ত্রী রিকাডো ত্রেভিয়া জানিয়েছেন, এল মেনচোর সঙ্গে দেখা করতে যাওয়া এক নারীর গতিবিধি নজরদারিতে রেখে তার অবস্থান শনাক্ত করা হয়। অভিযানের সময় দেহরক্ষীদের সঙ্গে গোলাগুলিতে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

    অভিযানে তার অন্তত ছয় দেহরক্ষী নিহত হন এবং তিন সেনাসদস্য আহত হন। সহিংসতায় মেক্সিকান ন্যাশনাল গার্ড–এর অন্তত ২৫ সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    এল মেনচোর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কার্টেল সদস্যরা বিভিন্ন শহরে হামলা চালায়। তবে প্রেসিডেন্ট প্রশাসন বলছে, দেশজুড়ে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের অগ্রাধিকার।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আটকে রেখে হেনস্তা, নোবেল গ্রেপ্তার
    Next Article দেশের বাজারে নতুন চমক: গ্ল্যামার এক্স ১২৫ ও জুম ১২৫ আনল হিরো

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫