Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    টিসিবির জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

    জুন ২৪, ২০২৬

    সঞ্চয়পত্র বিক্রিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা

    জুন ২৪, ২০২৬

    বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, June 24
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মুদিদোকানসহ নতুন আরও যেসব খাত আসছে ভ্যাটের আওতায়
    জাতীয়

    মুদিদোকানসহ নতুন আরও যেসব খাত আসছে ভ্যাটের আওতায়

    By adminজুন ২৪, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মুদিদোকান, বিউটি পার্লারসহ আরও বেশ কয়েকটি নতুন ব্যবসায়িক খাতকে আগামী ২০২৬-২৭ অর্থবছরে ভ্যাটের (মূল্য সংযোজন কর) আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। এ তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    বুধবার (২৪ জুন) জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক প্রশ্নের জবাবে তিনি এ পরিকল্পনার কথা জানান।

    স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রশ্নোত্তরটি টেবিলে উপস্থাপিত হয়।

    অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, নতুন করে ভ্যাটের আওতায় আনার পরিকল্পনায় থাকা খাতগুলোর মধ্যে রয়েছে— মুদিদোকান, বিউটি পার্লার, তৈরি পোশাক বা কাপড়ের বিক্রেতা, কনফেকশনারি, কসমেটিকস বা প্রসাধনের দোকান, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্য, জুতার দোকান, হার্ডওয়্যার পণ্যের বিক্রেতা, ডেকোরেটর এবং মোবাইল ফোন, এসি, ফ্রিজ, ওভেনসহ অন্যান্য ইলেকট্রনিকস পণ্যের বিক্রেতা।

    এ ছাড়া পেইন্ট, স্যানিটারি ও ফিটিংস, টাইলসের দোকান, ঢেউটিনের দোকান, রড ও সিমেন্ট, ফার্নিচার, মিষ্টান্ন ভাণ্ডার এবং রেস্টুরেন্টকেও এই প্রক্রিয়ার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

    অর্থমন্ত্রী আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট বাবদ সরকারের মোট ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। দেশের অভ্যন্তরীণ রাজস্ব খাতকে আরও শক্তিশালী করতে নতুন নতুন খাতকে ভ্যাটের আওতায় আনার এই রূপরেখা তৈরি করা হচ্ছে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুলসহ ৪ জনের জামিন
    Next Article বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    Related Posts

    টিসিবির জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

    জুন ২৪, ২০২৬

    সঞ্চয়পত্র বিক্রিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা

    জুন ২৪, ২০২৬

    বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    টিসিবির জন্য কেনা হচ্ছে ৮১২ কোটি টাকার মসুর ডাল ও ভোজ্য তেল

    সঞ্চয়পত্র বিক্রিতে ব্যাংকগুলোকে নতুন নির্দেশনা

    বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

    মুদিদোকানসহ নতুন আরও যেসব খাত আসছে ভ্যাটের আওতায়

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬