Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মাইলস্টোনের সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার
    জাতীয়

    মাইলস্টোনের সেই শিক্ষিকা মাহেরীন চৌধুরী পাচ্ছেন মরণোত্তর স্বাধীনতা পুরস্কার

    By adminমার্চ ৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এ বছর ২০ জন বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ‘স্বাধীনতা পুরস্কার–২০২৬’ প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

    বৃহস্পতিবার (৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ-এর অতিরিক্ত সচিব (কমিটি ও অর্থনৈতিক) হুমায়ুন কবিরের সই করা এক প্রজ্ঞাপনে এ তালিকা প্রকাশ করা হয়।

    এবারের পুরস্কারপ্রাপ্তদের তালিকায় আলোচিত নামগুলোর মধ্যে রয়েছেন উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারানো বীর শিক্ষিকা মাহেরীন চৌধুরী এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তারা দুজনই মরণোত্তর এই সম্মাননায় ভূষিত হচ্ছেন।

    ২০২৫ সালের জুলাইয়ে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ক্লাস চলাকালে একটি প্রশিক্ষণ বিমান ভবনে আছড়ে পড়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সংকটময় মুহূর্তে নিজের জীবনের ঝুঁকি নিয়ে শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে গিয়ে অগ্নিদগ্ধ হন শিক্ষিকা মাহেরীন চৌধুরী। পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ চিকিৎসাধীন অবস্থায় সেদিন রাতেই তার মৃত্যু হয়।

    নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরীপাড়ার এই কৃতি সন্তানকে তার অসামান্য ত্যাগ ও মানবিকতার স্বীকৃতিস্বরূপ সমাজসেবা বা জনসেবা ক্ষেত্রে দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হচ্ছে।

    প্রজ্ঞাপন অনুযায়ী, এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য মনোনীত করা হয়েছে। স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষাসহ দেশগঠনে অবদানের জন্য খালেদা জিয়াকে মরণোত্তর সম্মাননা দেওয়া হচ্ছে। মুক্তিযুদ্ধ ক্ষেত্রে অবদানের জন্য মরণোত্তর সম্মাননা পাচ্ছেন মেজর মোহাম্মদ আবুল জলিল এবং প্রতিষ্ঠান হিসেবে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. জহুরুল করিম এবং চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-কে মনোনীত করা হয়েছে। সংস্কৃতিতে হানিফ সংকেত এবং মরণোত্তর সম্মাননায় কণ্ঠশিল্পী বশির আহমেদ নির্বাচিত হয়েছেন। সাহিত্যে ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর) এবং ক্রীড়ায় টেবিল টেনিস কিংবদন্তি জোবেরা রহমান লিনু এ পদক পাচ্ছেন।

    সমাজসেবা ও জনসেবায় মাহেরীন চৌধুরীর পাশাপাশি মরণোত্তর সম্মাননা পাচ্ছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। এছাড়া রয়েছেন মো. সাইদুল হক, এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

    গবেষণা ও প্রশিক্ষণে অবদানের জন্য মোহাম্মদ আবদুল বাকী, ড. এম এ রহিম এবং ড. সুকোমল বড়ুয়া-কে মনোনীত করা হয়েছে। জনপ্রশাসনে মরণোত্তর সম্মাননা পাচ্ছেন কাজী ফজলুর রহমান। পল্লী উন্নয়নে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) মনোনীত হয়েছেন।

    উল্লেখ্য, স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। প্রতি বছর ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে এই পদক প্রদান করা হয়। পুরস্কারপ্রাপ্তদের সাধারণত একটি স্বর্ণপদক, সম্মাননা সনদ এবং নগদ অর্থ প্রদান করা হয়।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশের সব সরকারি অফিসের জন্য নতুন ১১ নির্দেশ
    Next Article ফ্রিল্যান্সিং প্রশিক্ষণে লক্ষাধিক আবেদন, পরীক্ষায় অংশ নিচ্ছে ৬০ হাজার

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫