Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মসজিদে নববীতে নতুন ইমাম শেখ সালেহ আল-মাগামসি
    আন্তর্জাতিক

    মসজিদে নববীতে নতুন ইমাম শেখ সালেহ আল-মাগামসি

    By adminফেব্রুয়ারি ২৩, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সৌদি আরবের এক রাজকীয় আদেশে পবিত্র মসজিদে নববী–এর নতুন ইমাম হিসেবে নিয়োগ পেয়েছেন বিশিষ্ট আলেম শেখ সালেহ বিন আওয়াদ আল-মাগামসি।

    শেখ আল-মাগামসি সমসাময়িক দৃষ্টিভঙ্গিতে ইসলামি শিক্ষা, খুতবা ও ধর্মীয় বক্তৃতার জন্য সুপরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে তিনি কুবা মসজিদ–এর ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করেন।

    তিনি তায়েবা বিশ্ববিদ্যালয়-এর ইমাম ও খতিবদের জন্য উচ্চতর ইনস্টিটিউটে বক্তা হিসেবে কাজ করেছেন। পাশাপাশি কোরআনের অর্থবোধ ও তাফসিরভিত্তিক গবেষণায় নিয়োজিত আল-বায়ান কেন্দ্রের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি শিক্ষা ও প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।

    ১৯৬৩ সালে মদিনার পশ্চিমে বদর গভর্নরেটের ওয়াদি আল-সাফরা গ্রামে জন্মগ্রহণ করেন আল-মাগামসি। পরবর্তীতে তিনি মদিনায় বেড়ে ওঠেন এবং আলেম পরিবারে ধর্মীয় পরিবেশে শিক্ষালাভ করেন। কোরআনের তাফসিরে তিনি বিশেষজ্ঞতা অর্জন করেন।

    মদিনায় প্রাথমিক থেকে উচ্চমাধ্যমিক শিক্ষা সম্পন্নের পর তিনি কিং আব্দুলআজিজ বিশ্ববিদ্যালয়–এর মদিনা শাখা থেকে আরবি ভাষা ও ইসলামি শিক্ষায় স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে উচ্চতর ডিগ্রির জন্য পড়াশোনা চালিয়ে যান।

    তার পেশাগত জীবন শুরু হয় শিক্ষকতার মাধ্যমে। পরে শিক্ষা পর্যবেক্ষণ, একাডেমিক প্রশিক্ষণ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষকতা করেন। কোরআন ব্যাখ্যা ও ইসলামি জ্ঞানচর্চা বিষয়ে তার অসংখ্য বক্তৃতা, ক্লাস ও গবেষণামূলক ধারাবাহিক বিশ্বজুড়ে ব্যাপকভাবে সমাদৃত। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি ইসলামের পবিত্রতম স্থানগুলোর একটি মসজিদে নববীতে ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleজনগণের সহযোগিতায় ঢাকার সমস্যা সমাধান করতে চাই: প্রশাসক আবদুস সালাম
    Next Article কারওয়ান বাজারে চাঁদাবাজি বন্ধ অনেক কঠিন: সাইফুল আলম মিলন

    Related Posts

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫