Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    পুঁজিবাজারে দরপতনের মধ্যে বিএসইসির শীর্ষ পদে পরিবর্তনের জোর আলোচনা

    এপ্রিল ২১, ২০২৬

    আন্তর্জাতিক স্বীকৃতির পর ঢাকায় ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’

    এপ্রিল ২১, ২০২৬

    বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

    এপ্রিল ২১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, April 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
    জাতীয়

    মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

    By adminএপ্রিল ৪, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ পরিস্থিতিতে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যে রাষ্ট্রীয় সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে বলেও জানান তিনি।

    শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা প্রবাসী এস এম তারেকের মরদেহ গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

    পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে গিয়ে নতুন ভিসা কিংবা পুরনো ভিসার মেয়াদসংক্রান্ত জটিলতায় পড়ছেন অনেক প্রবাসী বাংলাদেশি। এসব সমস্যা সমাধানে সরকার আন্তর্জাতিক পর্যায়ে কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে।

    তিনি আরও জানান, প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দেশগুলোতে বাংলাদেশ দূতাবাসগুলোকে সর্বোচ্চ সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

    এসময় উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি বলেন, নিহতদের দাফন-কাফনের জন্য বিমানবন্দর থেকেই তাৎক্ষণিক ৩৫ হাজার টাকা প্রদান করা হচ্ছে। পাশাপাশি পরিবারের জরুরি আর্থিক সহায়তায় আরও ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে।

    মন্ত্রী আরও জানান, সংশ্লিষ্ট কর্মীর বিমা চুক্তি অনুযায়ী নিহতের পরিবারকে দ্রুত ১০ লাখ টাকা প্রদান নিশ্চিত করা হবে।

    যুদ্ধ পরিস্থিতিতে কোনো প্রবাসী বাংলাদেশি যেন রাষ্ট্রীয় সহায়তা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleভারতকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন বাংলাদেশ
    Next Article রাজধানীতে শুরু ৬ষ্ঠ ইয়াং সায়েন্টিস্ট কংগ্রেস

    Related Posts

    পুঁজিবাজারে দরপতনের মধ্যে বিএসইসির শীর্ষ পদে পরিবর্তনের জোর আলোচনা

    এপ্রিল ২১, ২০২৬

    আন্তর্জাতিক স্বীকৃতির পর ঢাকায় ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’

    এপ্রিল ২১, ২০২৬

    বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

    এপ্রিল ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    পুঁজিবাজারে দরপতনের মধ্যে বিএসইসির শীর্ষ পদে পরিবর্তনের জোর আলোচনা

    আন্তর্জাতিক স্বীকৃতির পর ঢাকায় ‘ওয়ান্স আপন আ টাইম ইন ওয়ারী বটেশ্বর’

    বাংলাদেশের বৈদেশিক ঋণ ৭৮ হাজার ৬৭ মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী

    যৌক্তিকভাবে পরিবহন ভাড়া নির্ধারণ হবে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫