Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    মার্চ ১৮, ২০২৬

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ভোট কারচুপির শঙ্কা নেই, নির্বাচন হবে উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা
    জাতীয়

    ভোট কারচুপির শঙ্কা নেই, নির্বাচন হবে উৎসবমুখর: স্বরাষ্ট্র উপদেষ্টা

    By adminফেব্রুয়ারি ১০, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, একটি শান্তিপূর্ণ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত।

    মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের পাঁচ জেলার সরকারি কর্মকর্তাদের নিয়ে নির্বাচন ও গণভোট সংক্রান্ত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

    স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এবারের নির্বাচনে কোনো ধরনের কারচুপির সুযোগ নেই। গণমাধ্যমকর্মী ও জনগণ আমাদের সহযোগিতা করবেন। কোথাও অনিয়ম বা কারচুপির তথ্য পেলে তাৎক্ষণিকভাবে আমাদের জানালে সঙ্গে সঙ্গে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ তিনি আরও বলেন, নির্বাচনটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং এটি একটি নির্ভরযোগ্য নির্বাচন হবে।

    বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘যে এলাকায় যেভাবে ব্যবস্থা নেওয়া প্রয়োজন, আমাদের প্রস্তুতি ঠিক সেই অনুযায়ী রয়েছে। আজকের সভায় এসব বিষয় বিস্তারিতভাবে আলোচনা হয়েছে।’ ফরিদপুরে নির্বাচনী পরিবেশ সন্তোষজনক উল্লেখ করে তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আশাবাদ ব্যক্ত করেন।

    মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী, ঢাকা রেঞ্জের ডিআইজি, বিজিবির মহাপরিচালক (ডিজি), ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লাসহ রাজবাড়ী, গোপালগঞ্জ, শরীয়তপুর ও মাদারীপুর জেলার জেলা প্রশাসক ও পুলিশ সুপাররা। এছাড়া মাঠ প্রশাসন ও গোয়েন্দা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারাও সভায় অংশ নেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleএক ধাপ উন্নতি: দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ ১৩তম
    Next Article গৃহায়ন ধানমন্ডি প্রকল্পে অনিয়ম: দুদকের সাবেক কমিশনারসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

    Related Posts

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    মার্চ ১৮, ২০২৬

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    মার্চ ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    ইসরায়েলি হামলায় নিহত ইরানের নিরাপত্তা পরিষদের প্রধান-উপপ্রধান: নতুন ধাক্কা

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫