Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ব্যাংক খাতে এআই ব্যবহারে নীতিমালা আনছে বাংলাদেশ ব্যাংক
    বিজনেস

    ব্যাংক খাতে এআই ব্যবহারে নীতিমালা আনছে বাংলাদেশ ব্যাংক

    By ম্যাংগো টিভিনভেম্বর ৯, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ব্যাংক খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিরাপদ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে নীতিমালা প্রণয়ন করছে বাংলাদেশ ব্যাংক। এই নীতিমালার লক্ষ্য হলো জালিয়াতি প্রতিরোধ, ঝুঁকি ব্যবস্থাপনা, অর্থনৈতিক পূর্বাভাস, অভ্যন্তরীণ দক্ষতা বৃদ্ধি এবং গ্রাহকসেবা উন্নত করা।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্যপ্রযুক্তি বিভাগের সাত সদস্যের বিশেষ দল ইতোমধ্যে নীতিমালা প্রণয়নের কাজ শুরু করেছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে আগামী দুই মাসের মধ্যে খসড়া নীতিমালা প্রস্তুত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পুরো প্রক্রিয়ার সমন্বয়ের দায়িত্বে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুহাম্মদ জাকির হাসান।

    সূত্র জানায়, নীতিমালার মূল উদ্দেশ্য হলো দেশের ব্যাংক খাতকে আরও আধুনিক, স্বচ্ছ ও দক্ষ করা। এজন্য বাংলাদেশ ব্যাংক নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল (এলএলএম) তৈরির পরিকল্পনা নিয়েছে, যাতে তথ্য বিদেশে পাঠানোর প্রয়োজন না হয় এবং ডেটা সুরক্ষা নিশ্চিত থাকে।

    এআই ব্যবহারের মাধ্যমে বিপুল অর্থনৈতিক তথ্য বিশ্লেষণ করে মুদ্রাস্ফীতি, জিডিপি প্রবৃদ্ধি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের আরও নির্ভুল পূর্বাভাস দেওয়া সম্ভব হবে। একই সঙ্গে ঋণ, বাজার ও তারল্য ঝুঁকি ব্যবস্থাপনায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফিনটেক ও ডিজিটাল ব্যাংক খাতেও উদ্ভাবন ত্বরান্বিত করতে এই প্রযুক্তি ব্যবহার করা হবে।

    বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) এক সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, দেশের প্রায় ৬০ শতাংশ ব্যাংকের সাইবার নিরাপত্তায় এআই ব্যবহারের কোনো নীতিমালা নেই, আর মাত্র ৪০ শতাংশ ব্যাংক এই বিষয়ে নিজেদের নীতিমালা প্রণয়ন করেছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleগাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলা, নিহত ৬৯ হাজার ছাড়াল
    Next Article পুলিশের পিটুনির পর কর্মবিরতিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

    Related Posts

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬

    বিএসইসি’র উদ্যোগে পবিত্র রমজান মাসে দোয়া ও ইফতার মাহফিল

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫