Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলা, নিহত ৬৯ হাজার ছাড়াল
    আন্তর্জাতিক

    গাজায় যুদ্ধবিরতির পরও ইসরায়েলি হামলা, নিহত ৬৯ হাজার ছাড়াল

    By ম্যাংগো টিভিনভেম্বর ৯, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এক মাস পরও গাজায় ইসরায়েলি হামলা ও সহিংসতা অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচ থেকে আরও মরদেহ উদ্ধারের ফলে মোট নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৯ হাজার ১৬৯ জনে, জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

    শনিবার (৯ নভেম্বর) আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, যুদ্ধবিরতির পরও গত এক মাসে ইসরায়েলি হামলায় অন্তত ২৪০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের হামলা আরও তীব্র হয়েছে, যা ফিলিস্তিনিদের নিজেদের জমি থেকে উচ্ছেদ করার অংশ হিসেবে দেখা হচ্ছে।

    ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, উত্তর ও দক্ষিণ গাজায় সীমারেখা অতিক্রম করা দুই ফিলিস্তিনিকে তারা গুলি করে হত্যা করেছে। সীমারেখার কাছে যাওয়া পরিবারগুলোর ওপরও ইসরায়েলি সেনাদের গুলি চালানোর অভিযোগ উঠেছে।

    অন্যদিকে, খান ইউনিসে ইসরায়েলি সেনাদের ফেলে যাওয়া বিস্ফোরক থেকে এক শিশুর মৃত্যু হয়েছে। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জরুরি চিকিৎসা প্রয়োজন এমন রোগীদের সরিয়ে নিতে রাফাহ সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে।

    ডব্লিউএইচও জানায়, এখন পর্যন্ত প্রায় ৪ হাজার রোগী মিসরে গেছেন, তবে আরও ১৬ হাজার ৫০০ জন বিদেশে চিকিৎসার অপেক্ষায় রয়েছেন।

    এদিকে পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় অন্তত ১২ জন আহত হয়েছেন, তাদের মধ্যে সাংবাদিক ও বয়স্ক কর্মীও রয়েছেন। প্যালেস্টাইন জার্নালিস্টস সিন্ডিকেট বলেছে, এটি “সাংবাদিক হত্যার উদ্দেশ্যে সংঘটিত যুদ্ধাপরাধ।”

    জাতিসংঘের তথ্যমতে, সেপ্টেম্বর থেকে পশ্চিম তীরে ১২৬টি হামলায় ৭০টিরও বেশি গ্রামে ৪ হাজার জলপাই গাছ ধ্বংস হয়েছে।

    ম্যাংগোটিভি/আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদেশের ৩৫৩ পোশাক কারখানা বন্ধ, বেকার সোয়া লাখ শ্রমিক: বিজিএমইএ
    Next Article ব্যাংক খাতে এআই ব্যবহারে নীতিমালা আনছে বাংলাদেশ ব্যাংক

    Related Posts

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬

    আমাকে ছাড়া ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প

    জুন ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬