Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত আপিল নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

    জুন ৭, ২০২৬

    গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

    জুন ৭, ২০২৬

    দেশে বিদ্যুতের ঘাটতি নেই : জ্বালানি মন্ত্রী

    জুন ৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, June 7
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, সহ-সভাপতি ফাহিম সিনহা
    খেলা

    বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, সহ-সভাপতি ফাহিম সিনহা

    By adminজুন ৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন তামিম ইকবাল। বিসিবির পরিচালক হওয়ার পর সভাপতি পদে তিনি একক প্রার্থী হওয়ায় কোনো প্রতিদ্বন্দ্বী ছাড়াই নির্বাচিত হন। ফলে নতুন সভাপতি নির্ধারণে পরিচালকদের কোনো ভোটাভুটির প্রয়োজন পড়েনি। সবমিলিয়ে বিসিবির ১৮তম এবং নির্বাচিত ষষ্ঠ সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন দেশের সাবেক এই অধিনায়ক। এর আগে বিসিবির সর্বশেষ অ্যাডহক কমিটির প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

    এদিকে বোর্ডের নতুন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ফাহিম সিনহা। তিনি পেয়েছেন ৬৬ ভোট।

    আজ রোববার (৭ জুন) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। আট মাসের ব্যবধানে এটি বিসিবির দ্বিতীয় নির্বাচন। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর গণনা শুরু হয়, যা শেষ হয় সন্ধ্যা ৬টায়।

    এর আগে ক্লাব ক্যাটাগরি (ক্যাটাগরি-২) থেকে নির্বাচন করে সর্বোচ্চ ৭৩ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হন তামিম ইকবাল। এই ক্যাটাগরিতে মোট ৭৬টি ভোটের মধ্যে ৭৪টি ভোট কাস্ট হয়েছে।

    ক্যাটাগরি-২ থেকে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন, যার মধ্যে ১২ জন পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনে হেরে গেছেন বোরহানুল পাপ্পু, আমজাদ হোসেন, ফায়াজুর রহমান মিতু ও ইমরোজ আহমেদ।

    নির্বাচিত পরিচালকদের মধ্যে তামিমের ৭৩ ভোটের পর দ্বিতীয় সর্বোচ্চ ৭২টি করে ভোট পেয়েছেন সাইদ ইব্রাহিম আহমেদ এবং ইশরাফিল খসরু।

    এছাড়া মাসুদুজ্জামান ৭০ ভোট এবং ফয়সাল ইয়াসির ৬৮ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছেন।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরামিসা হত্যার রায় দ্রুত কার্যকরের উদ্যোগ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
    Next Article দেশে বিদ্যুতের ঘাটতি নেই : জ্বালানি মন্ত্রী

    Related Posts

    নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত আপিল নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

    জুন ৭, ২০২৬

    গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

    জুন ৭, ২০২৬

    দেশে বিদ্যুতের ঘাটতি নেই : জ্বালানি মন্ত্রী

    জুন ৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নারী ও শিশু নির্যাতন মামলার দ্রুত আপিল নিষ্পত্তিতে হাইকোর্টে বিশেষ বেঞ্চ গঠন

    গণতান্ত্রিক বাংলাদেশে এবার আমাদের ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী

    দেশে বিদ্যুতের ঘাটতি নেই : জ্বালানি মন্ত্রী

    বিসিবির নতুন সভাপতি তামিম ইকবাল, সহ-সভাপতি ফাহিম সিনহা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫