Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    আগস্ট ৫, ২০২৬

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    আগস্ট ৫, ২০২৬

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    আগস্ট ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, August 6
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » চার ব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ, বেড়েছে দুই ব্যাংকের ইপিএস
    বিজনেস

    চার ব্যাংকের অর্ধবার্ষিক প্রতিবেদন প্রকাশ, বেড়েছে দুই ব্যাংকের ইপিএস

    By ম্যাঙ্গোটিভি ডেস্কআগস্ট ২, ২০২৬3 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পুঁজিবাজারে তালিকাভুক্ত চারটি ব্যাংক ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) এবং প্রথম ছয় মাসের (জানুয়ারি-জুন) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, প্রথম ছয় মাসে প্রাইম ব্যাংক ও আল-আরাফাহ ইসলামী ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে। অন্যদিকে মার্কেন্টাইল ব্যাংক ও ঢাকা ব্যাংকের ইপিএস কমেছে।

    রোববার (২ আগস্ট) কোম্পানিগুলোর প্রকাশিত তথ্যের ভিত্তিতে এ তথ্য জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

    মার্কেন্টাইল ব্যাংক

    ২০২৬ সালের এপ্রিল-জুন প্রান্তিকে মার্কেন্টাইল ব্যাংকের সমন্বিত শেয়ারপ্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.০৭ টাকা। আগের বছরের একই সময়ে ব্যাংকটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.৯৮ টাকা। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস দাঁড়িয়েছে ০.২২ টাকা, যা আগের বছরের একই সময়ে ছিল ১.৮২ টাকা।

    এ সময় সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে ০.৭৪ টাকায় নেমেছে, যা এক বছর আগে ছিল ৩.৬০ টাকা। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪.৩০ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ২৪.৩৫ টাকা।

    ব্যাংকটির মতে, প্রভিশনের আগে মুনাফা কমে যাওয়া, পরিচালন নগদ প্রবাহ হ্রাস এবং শেয়ারহোল্ডারদের ইক্যুইটি কমে যাওয়ায় এসব সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে।

    প্রাইম ব্যাংক

    প্রাইম ব্যাংকের এপ্রিল-জুন প্রান্তিকে সমন্বিত ইপিএস বেড়ে ১.৮৫ টাকা হয়েছে, যা আগের বছরের পুনর্নির্ধারিত ১.৬৪ টাকা ছিল। প্রথম ছয় মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়ে ৩.৫৬ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের পুনর্নির্ধারিত ৩.৩৬ টাকা ছিল।

    তবে সমন্বিত শেয়ারপ্রতি পরিচালন নগদ প্রবাহ (এনওসিএফপিএস) কমে ৭.৫৫ টাকায় নেমেছে, যা এক বছর আগে পুনর্নির্ধারিত হিসাবে ছিল ১৬.২৯ টাকা। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত এনএভি বেড়ে ৩৯.০৩ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ৩৩.৬১ টাকা।

    ব্যাংকটির ব্যাখ্যায় বলা হয়েছে, ঋণ গ্রহণের পরিমাণ কমে যাওয়া এবং বিনিয়োগ বৃদ্ধি পাওয়ায় পরিচালন নগদ প্রবাহ কমেছে।

    আল-আরাফাহ ইসলামী ব্যাংক

    আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এপ্রিল-জুন প্রান্তিকে সমন্বিত ইপিএস ০.৭২ টাকা হয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৭৮ টাকা। তবে জানুয়ারি-জুন সময়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস বেড়ে ০.৮৬ টাকায় দাঁড়িয়েছে, যা আগের বছরের একই সময়ে ছিল ০.৮৩ টাকা।

    সমন্বিত এনওসিএফপিএস কমে ৭.৬৩ টাকায় নেমেছে, যা আগের বছরের একই সময়ে ছিল ১৫.৮৯ টাকা। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত এনএভি বেড়ে হয়েছে ২১.৮১ টাকা, যা ২০২৫ সালের ৩১ ডিসেম্বর ছিল ২১.১৬ টাকা।

    ব্যাংকটির মতে, বিনিয়োগ আয় বৃদ্ধির ফলে ইপিএস বেড়েছে। তবে আমানত প্রবৃদ্ধি কম থাকায় পরিচালন নগদ প্রবাহ কমেছে।

    ঢাকা ব্যাংক

    ঢাকা ব্যাংকের এপ্রিল-জুন প্রান্তিকে সমন্বিত ইপিএস বেড়ে ০.৩৮ টাকা হয়েছে, যা আগের বছরের পুনর্নির্ধারিত ০.২৯ টাকা ছিল। তবে প্রথম ছয় মাসে ব্যাংকটির সমন্বিত ইপিএস কমে ০.৯৫ টাকায় নেমেছে, যা আগের বছরের পুনর্নির্ধারিত ১.০৯ টাকা ছিল।

    এ সময় সমন্বিত এনওসিএফপিএস ঋণাত্মক ১০.৪৩ টাকায় দাঁড়িয়েছে। আগের বছরের একই সময়ে যা ছিল ২৩.০৯ টাকা। ৩০ জুন ২০২৬ শেষে সমন্বিত এনএভি বেড়ে ২৩.৪৬ টাকায় উন্নীত হয়েছে, যা ২০২৫ সালের ৩০ জুন ছিল ২২.৫৪ টাকা।

    ব্যাংকটির ব্যাখ্যায় বলা হয়েছে, পরিচালন আয় কমে যাওয়া, আয়কর সংস্থান বৃদ্ধি এবং আমানত হ্রাস পাওয়ায় ইপিএস ও পরিচালন নগদ প্রবাহে নেতিবাচক প্রভাব পড়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleদুবাইয়ে জামিনে মুক্তি পেলেন সাবেক আইজিপি বেনজীর আহমেদ
    Next Article এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৭০ টাকা বাড়ল

    Related Posts

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    আগস্ট ৫, ২০২৬

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    আগস্ট ৫, ২০২৬

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    আগস্ট ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘৩৬ জুলাই’কে ‘দ্বিতীয় স্বাধীনতা দিবস’ উল্লেখ করে শুভেচ্ছা জানালেন তিশা

    কাঁচাবাজারে অস্বাভাবিক হারে বেড়েছে সবজির দাম, চাপে নিম্ন ও মধ্যবিত্ত

    ‘জনাব তারেক রহমান, ১ দফার ঘোষক হয়ে কেমন লাগছে’ কেন লিখলেন সারজিস?

    নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তা ফারজানাসহ গ্রেপ্তার ৬

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬