নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নতুন চেয়ারম্যান হিসেবে প্রাক্তন সিনিয়র সচিব ড. মো: ফরিদুল ইসলামকে নিয়োগ দেওয়ার আভাস পাওয়া গেছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
বাজার সংশ্লিষ্টরা বলছেন, এর মাধ্যমে দেশের পুঁজিবাজারে নতুন নেতৃত্ব আসছে, যা বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হতে পারে। গত দেড় বছরে সাবেক চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ-এর নেতৃত্ব নিয়ে সমালোচনা ও বাজারে মন্দাভাব ছিল বলে অভিযোগ উঠে।
বিনিয়োগকারীদের আন্দোলন ও বাজার সংস্কারের দাবি অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। নতুন চেয়ারম্যানের অধীনে বাজার সংস্কার ও স্বচ্ছতা বাড়ানোর প্রত্যাশা করছেন তারা।
ম্যাংগোটিভি /আরএইচ
