Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    খুলনায় মোটরসাইকেলে এসে বিএনপি কর্মীকে গুলি, হাসপাতালে মৃত্যু

    জুন ১২, ২০২৬

    দুর্দান্ত প্রত্যাবর্তনে চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

    জুন ১২, ২০২৬

    দেশের ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার

    জুন ১২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Saturday, June 13
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী চমক
    বিনোদন

    বিএনপির মনোনয়ন ফরম কিনেছেন অভিনেত্রী চমক

    By adminএপ্রিল ১৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে তারকাদের অংশগ্রহণে। এবার বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ছোটপর্দার পরিচিত মুখ রুকাইয়া জাহান চমক।

    কুষ্টিয়া থেকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনয়নপত্র নিয়েছেন তিনি। বিষয়টি গণমাধ্যমকে নিজেই নিশ্চিত করেছেন এই অভিনেত্রী। এর আগে একই আসনের জন্য কনকচাঁপা, রিজিয়া পারভীন ও বেবী নাজনীনসহ আরও কয়েকজন তারকা মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

    শুক্রবার (১৭ এপ্রিল) সংরক্ষিত নারী আসনের প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করে বিএনপি। ওইদিন বিকেলে সাক্ষাৎকারে অংশ নেন চমক। সাক্ষাৎকার শেষে তাকে বেশ উচ্ছ্বসিত দেখা যায়।

    গণমাধ্যমে চমক বলেন, “আমি দেশের জন্য কাজ করতে চাই, বিশেষ করে নারীদের জন্য। সে জন্য একটি প্ল্যাটফর্ম প্রয়োজন ছিল। আমার মনে হয়েছে বিএনপির সঙ্গে যুক্ত হলে আমার পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব। মনোনয়ন নিয়ে আমি আশাবাদী, তবে দল যে সিদ্ধান্ত নেবে তা মেনে নেব।”

    সাক্ষাৎকার বোর্ডের প্রশ্ন প্রসঙ্গে তিনি জানান, তাকে জিজ্ঞেস করা হয়েছিল তিনি বিএনপিকে সেবা করতে চান কি না। জবাবে তিনি সম্মতি জানিয়েছেন এবং দেশের জন্য কাজ করাকেই নিজের প্রধান লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন।

    এদিকে শুক্রবার দিবাগত রাতে সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে চমক লিখেছেন, “নতুন জার্নি শুরু করলাম। আলহামদুলিল্লাহ। শিগগিরই বিস্তারিত জানাব। পাশে থেকো, দোয়ায় রেখো।”

    উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হওয়ার মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করেন রুকাইয়া জাহান চমক। এরপর ছোটপর্দা ও ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে পরিচিতি পান তিনি। সাম্প্রতিক সময়ে বিভিন্ন সামাজিক ইস্যুতেও সরব ছিলেন এই অভিনেত্রী।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনানাভাবে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে : রাশেদ প্রধান
    Next Article জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

    Related Posts

    খুলনায় মোটরসাইকেলে এসে বিএনপি কর্মীকে গুলি, হাসপাতালে মৃত্যু

    জুন ১২, ২০২৬

    দুর্দান্ত প্রত্যাবর্তনে চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

    জুন ১২, ২০২৬

    দেশের ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার

    জুন ১২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    খুলনায় মোটরসাইকেলে এসে বিএনপি কর্মীকে গুলি, হাসপাতালে মৃত্যু

    দুর্দান্ত প্রত্যাবর্তনে চেক প্রজাতন্ত্রকে হারাল দক্ষিণ কোরিয়া

    দেশের ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি’ পৌঁছে দিতে চায় সরকার

    বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার ইলন মাস্ক

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬