Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    মার্চ ১৮, ২০২৬

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    মার্চ ১৮, ২০২৬

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    মার্চ ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বিএনপি ক্ষমতায় গেলে ‘রেইনবো নেশন’ গড়বে: মির্জা ফখরুল
    রাজনীতি

    বিএনপি ক্ষমতায় গেলে ‘রেইনবো নেশন’ গড়বে: মির্জা ফখরুল

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৫, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বিএনপি ক্ষমতায় গেলে সব জাতি, ধর্ম ও সম্প্রদায়কে সঙ্গে নিয়ে ‘রেইনবো নেশন’ বা রংধনু জাতি গড়ে তুলতে কাজ করবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

    শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রাজধানীতে গারো সম্প্রদায়ের আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ প্রতিশ্রুতি দেন।

    মির্জা ফখরুল বলেন, ২০২২ সালে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা দিয়েছেন সেখানে ‘রেইনবো নেশন’ গঠনের ব্যাপারে স্পষ্ট নির্দেশনা রয়েছে। ‘সব সম্প্রদায় রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখবে-এমন একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য,’ বলেন তিনি।

    বিএনপি মহাসচিব দাবি করেন, আগামীতে বিএনপি সরকারে গেলে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা হবে। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ঘোষিত ভিশন-২০৩০ কর্মসূচিতে সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও অধিকারের সুরক্ষায় পৃথক অধিদপ্তর গঠনের প্রস্তাব রয়েছে।

    তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করলে ঢাকায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য পৃথক সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠা করা হবে এবং গারোদের ঐতিহ্যবাহী ‘ওয়ানগালা’ উৎসব সরকারিভাবে পালনের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করা হবে।

    সব সম্প্রদায়ের মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী করা ও নিজস্ব সংস্কৃতি বিকাশে সহায়তা করাই বিএনপির অঙ্গীকার বলে মন্তব্য করেন তিনি।

    আলোচনা সভায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ, জাতীয়তাবাদী ক্ষুদ্র জনগোষ্ঠী দলের সভাপতি মৃগেন হাগিদকসহ অন্যান্য নেতারা বক্তব্য দেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসাম্প্রতিক সংঘাতসমূহ বিশ্বকে গভীর অনিশ্চয়তার মুখে ফেলেছে: ড. ইউনূস
    Next Article ৩২৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করল রেনেটা

    Related Posts

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬

    মাছ ধরতে জেলেদের আর কোনো ইজারা দিতে হবে না: প্রতিমন্ত্রী নূর

    মার্চ ১৭, ২০২৬

    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস, আইসিইউতে চিকিৎসা চলছে

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ছুটির দিনেও পোশাক শিল্প এলাকায় সীমিত পরিসরে খোলা ব্যাংক

    ট্রেনে ফিরতি যাত্রা: আজ মিলছে ২৮ মার্চের অগ্রিম টিকিট

    স্নাতক পাসে আকর্ষণীয় বেতনে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

    ঈদযাত্রায় মহাসড়কে চাপ, ধীরগতিতে চলছে যানবাহন, ধীরগতি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫