Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    মে ৩, ২০২৬

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    মে ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, May 4
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ৩২৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করল রেনেটা
    বিজনেস

    ৩২৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করল রেনেটা

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৫, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের শীর্ষস্থানীয় ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান রেনেটা পিএলসি কনভার্টেবল প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে ৩২৫ কোটি টাকা মূলধন সংগ্রহ সম্পন্ন করেছে। সংগৃহীত অর্থ উচ্চসুদযুক্ত ঋণ পরিশোধে ব্যবহার করা হবে বলে জানিয়েছে কোম্পানি।

    গত জুলাই মাসে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই প্রেফারেন্স শেয়ার ইস্যুর অনুমোদন দেয়। অনুমোদনের পর ১৯ অক্টোবর পুরো সাবস্ক্রিপশন সম্পন্ন হয়েছে।

    রেনেটা জানায়, ইস্যুকৃত ৩২৫ কোটি টাকার মধ্যে ৩০৩ কোটি টাকা সাবস্ক্রাইব করেছেন ৫২৫ জন বিদ্যমান শেয়ারহোল্ডার। তারা ঢাকা স্টক এক্সচেঞ্জের ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেম (ইএসএস) ব্যবহার করে সাবস্ক্রিপশনে অংশ নেন। বাকি ২২ কোটি টাকা সংগ্রহ হয়েছে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে।

    তথ্য অনুযায়ী, এই প্রেফারেন্স শেয়ারগুলোর মেয়াদ ছয় বছর। তৃতীয় বছর শেষে চার ধাপে প্রতি বছর ২৫ শতাংশ হারে রেনেটার সাধারণ শেয়ারে রূপান্তর শুরু হবে। রূপান্তরমূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি শেয়ারে ৪৭৫ টাকা।

    এ আর্থিক উপকরণ বিকল্প ট্রেডিং বোর্ডে (এটিবি) তালিকাভুক্ত হবে। ইস্যুটির ব্যবস্থাপনায় ছিল সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেড।

    কোম্পানির ২০২৫ সালের মার্চ প্রান্তিকের আর্থিক প্রতিবেদনে দেখা যায়, রেনেটা বিভিন্ন ব্যাংক থেকে মোট প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকার ঋণ নিয়েছে। এর মধ্যে ১ হাজার ২২৪ কোটি টাকা স্বল্পমেয়াদি এবং ৬৭৫ কোটি টাকা দীর্ঘমেয়াদি ঋণ। আগের বছরের একই সময়ে স্বল্পমেয়াদি ঋণ ছিল ১ হাজার ৮৩ কোটি টাকা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবিএনপি ক্ষমতায় গেলে ‘রেইনবো নেশন’ গড়বে: মির্জা ফখরুল
    Next Article জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা মিললেই স্বাক্ষর করবে এনসিপি: আখতার হোসেন

    Related Posts

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    মে ৩, ২০২৬

    ১ লাখ মেট্রিক টন ডিজেল আমদানির অনুমোদন দিয়েছে সরকার

    মে ১, ২০২৬

    সয়াবিন তেলের দাম আবার বাড়ল

    এপ্রিল ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    তেজগাঁওয়ে বিওয়াইডির শোরুম উদ্বোধন, একদিনে ৩০ গাড়ি হস্তান্তর

    দুর্নীতির সঙ্গে আপস নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

    এনসিপির জাতীয় কনভেনশন আজ

    সৌদিতে পৌঁছেছেন ৪৩ হাজার ১৯ হজযাত্রী, মৃত্যু ৭

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫