Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

    ফেব্রুয়ারি ৫, ২০২৬

    আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক

    ফেব্রুয়ারি ৫, ২০২৬

    নগদ-ন্যাশনাল ব্যাংকের চুক্তিতে রেমিট্যান্স গ্রহণ আরও সহজ

    ফেব্রুয়ারি ৫, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, February 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বাক্কোর উদ্যোগে ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
    বিজ্ঞান ও প্রযুক্তি

    বাক্কোর উদ্যোগে ফ্রিল্যান্সারদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

    By adminফেব্রুয়ারি ৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সহায়তায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো) আয়োজিত ‘Freelance Focus: Upskilling for a Better Future’ শীর্ষক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর একটি মিলনায়তনে এ সমাপনী আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাক্কো সভাপতি তানভীর ইব্রাহীম বলেন, দেশের তরুণ ফ্রিল্যান্সারদের টেকসই ক্যারিয়ার গঠনে মানসম্মত প্রশিক্ষণের বিকল্প নেই। সরকারি সহযোগিতায় এমন উদ্যোগ ফ্রিল্যান্সিং ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব (মানব সম্পদ উন্নয়ন অধিশাখা) মো. মাইনুল হক ভূঁইয়া। তিনি বলেন, মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি করাই সরকারের অন্যতম লক্ষ্য। এই প্রশিক্ষণ কর্মসূচি সেই লক্ষ্য অর্জনে কার্যকর ভূমিকা রাখছে।

    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাক্কো সাধারণ সম্পাদক ফয়সল আলিম ও অর্থ সম্পাদক মো. আমিনুল হক। ফয়সল আলিম বলেন, এই প্রশিক্ষণের মাধ্যমে ফ্রিল্যান্সারদের বাস্তবমুখী দক্ষতা ও আন্তর্জাতিক বাজারে টিকে থাকার সক্ষমতা বেড়েছে। ভবিষ্যতেও বাক্কো এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখবে।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাক্কো সচিবালয়ের নির্বাহী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. মাহতাবুল হক, পিএসসি, প্রশিক্ষকবৃন্দ এবং প্রশিক্ষণপ্রাপ্ত ফ্রিল্যান্সাররা। এ সময় অংশগ্রহণকারীরা তাদের অভিজ্ঞতা বিনিময় করেন এবং প্রশিক্ষণের অর্জন ও ভবিষ্যৎ কর্মপথ নিয়ে আলোচনা করেন।

    প্রকল্পটির আওতায় তিনটি ব্যাচে মোট ৬০ জন ফ্রিল্যান্সারকে যুগোপযোগী ও বাজারমুখী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়। আন্তর্জাতিক ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অভিজ্ঞ প্রশিক্ষকদের মাধ্যমে হাতে-কলমে এই প্রশিক্ষণ পরিচালিত হয়। প্রশিক্ষণে মার্কেটপ্লেস প্রোফাইল অপ্টিমাইজেশন, নিশ সিলেকশন, সার্ভিস প্যাকেজিং, প্রাইসিং ও বিডিং কৌশল, ক্লায়েন্ট কমিউনিকেশন, টাইম ম্যানেজমেন্ট, ফিন্যান্সিয়াল প্ল্যানিং ও ইনকাম ট্র্যাকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল।

    বাক্কোর বিশ্বাস, এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক উদ্যোগ দেশের ফ্রিল্যান্সিং ইকোসিস্টেমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে এবং তরুণদের টেকসই প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleআশুলিয়ায় লাশ পোড়ানোর মামলা: সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড
    Next Article ৯ ফেব্রুয়ারি বিটিভিতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন দলীয় প্রধানরা

    Related Posts

    ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

    ফেব্রুয়ারি ৫, ২০২৬

    আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক

    ফেব্রুয়ারি ৫, ২০২৬

    নগদ-ন্যাশনাল ব্যাংকের চুক্তিতে রেমিট্যান্স গ্রহণ আরও সহজ

    ফেব্রুয়ারি ৫, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ২০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বইমেলা

    আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক

    নগদ-ন্যাশনাল ব্যাংকের চুক্তিতে রেমিট্যান্স গ্রহণ আরও সহজ

    রমজানে সরকারি অফিস চলবে সকাল ৯টা থেকে সাড়ে ৩টা

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫