বরিশাল, ১৩ ফেব্রুয়ারি – বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরফুদ্দিন আহমেদ সান্টু বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
১৪০টি কেন্দ্রের সবকটির ফলাফলে তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ২৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মো. আব্দুল মন্নান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৭১ হাজার ৯৮৯ ভোট।
বানারীপাড়া উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়েজিদুর রহমান এ ফলাফল ঘোষণা করেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৩৬৩ জন, নারী ভোটার ১ লাখ ৭৫ হাজার ৮৮২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।
চূড়ান্ত ফলাফল প্রকাশের পর নির্বাচন কমিশন আনুষ্ঠানিক গেজেট জারি করবে।
ম্যাংগোটিভি /আরএইচ
