Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    জরুরি প্রয়োজনে একীভূত পাঁচ ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলার সুযোগ

    জুলাই ৩০, ২০২৬

    আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, একের পর এক শহরে বিস্ফোরণ

    জুলাই ৩০, ২০২৬

    প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন: মির্জা ফখরুল

    জুলাই ৩০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, July 30
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বন্যায় প্রাণহানি বেড়ে ৫১, সবচেয়ে বেশি মৃত্যু কক্সবাজারে
    জাতীয়

    বন্যায় প্রাণহানি বেড়ে ৫১, সবচেয়ে বেশি মৃত্যু কক্সবাজারে

    By adminজুলাই ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা ও সংশ্লিষ্ট দুর্ঘটনায় এখন পর্যন্ত ৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে কক্সবাজারে।

    রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৫৮টি উপজেলা, ৩৮৬টি ইউনিয়ন ও ১১টি পৌরসভা বন্যাকবলিত হয়েছে। এ পর্যন্ত বন্যায় ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিবন্দি রয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮ পরিবারের সদস্য। দুর্গত মানুষের জন্য ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে আশ্রয় নিয়েছেন ৪৪ হাজার ৪৫৭ জন।

    জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি ২৮ জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে। নিহতদের মধ্যে ১৫ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এছাড়া জেলায় আহত হয়েছেন ২৪ জন এবং একজন নিখোঁজ রয়েছেন।

    এ ছাড়া চট্টগ্রামে ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জনের মৃত্যু হয়েছে।

    সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে চট্টগ্রাম জেলা। জেলার ১৬টি উপজেলায় প্রায় ৫ লাখ ৯৫ হাজার মানুষ বন্যার শিকার হয়েছেন। পানিবন্দি রয়েছে প্রায় ১ লাখ ৪৭ হাজার ৫০০ পরিবার। অন্যদিকে কক্সবাজারে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১ লাখ ৫৮ হাজারের বেশি।

    দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাকবলিত সাত জেলার জন্য এখন পর্যন্ত ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের ৬৪ জেলার জন্য ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল প্রস্তুত রাখা হয়েছে, যাতে প্রয়োজন অনুযায়ী দ্রুত ত্রাণ সহায়তা দেওয়া যায়।

    মন্ত্রণালয় জানায়, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। দুর্গত এলাকায় শুকনা খাবার, চাল, নগদ অর্থসহ জরুরি ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

    ম্যাংগোটিভি / আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনারী কর কমিশনারের সঙ্গে ‘ঘনিষ্ঠ সম্পর্ক’ গড়া সেই এএসপি সোহেল বরখাস্ত
    Next Article বন্যায় গৃহহারা পরিবারের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন ঘোষণা

    Related Posts

    জরুরি প্রয়োজনে একীভূত পাঁচ ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলার সুযোগ

    জুলাই ৩০, ২০২৬

    আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, একের পর এক শহরে বিস্ফোরণ

    জুলাই ৩০, ২০২৬

    প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন: মির্জা ফখরুল

    জুলাই ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    জরুরি প্রয়োজনে একীভূত পাঁচ ব্যাংক থেকে ১০ লাখ টাকা তোলার সুযোগ

    আবারও ইরানে যুক্তরাষ্ট্রের হামলা, একের পর এক শহরে বিস্ফোরণ

    প্রধানমন্ত্রী দিনে ১৮ ঘণ্টা কাজ করেন: মির্জা ফখরুল

    ইসলামী ব্যাংকের ইতিহাসে সর্বোচ্চ ১,৩১৬ কোটি টাকা লোকসান

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬