Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

    জুলাই ২৮, ২০২৬

    দেশের ৬৪ জেলায় হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’

    জুলাই ২৮, ২০২৬

    মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়ন: ডিএসইর কাছে ব্যাখ্যা চাইল বিএসইসি

    জুলাই ২৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বন্যায় গৃহহারা পরিবারের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন ঘোষণা
    রাজধানী

    বন্যায় গৃহহারা পরিবারের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশনের নতুন ঘোষণা

    By adminজুলাই ১২, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢলে দেশের সাত জেলায় বন্যায় এ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন। পানিবন্দি রয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮ পরিবারের সদস্য। এমন পরিস্থিতিতে আস-সুন্নাহ ফাউন্ডেশন বন্যায় গৃহহারা পরিবারকে পাকা ঘর দেবে বলে ঘোষণা দিয়েছে।

    রোববার (১২ জুলাই) দেশের জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ ঘোষণা করা হয়।

    ফেসবুক পোস্টে বলা হয়েছে, এবারের বন্যায় গৃহহারা ৩০০ পরিবারকে দুই কক্ষের ইন্ডাস্ট্রিয়াল টিনের নতুন পাকা ঘর দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন।

    এদিকে, এখন পর্যন্ত বন্যা ও সংশ্লিষ্ট দুর্ঘটনায় ৫১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৩৯ জন। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজার জেলায়। রোববার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হালনাগাদ তথ্য প্রকাশ করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

    মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ৫৮টি উপজেলা, ৩৮৬টি ইউনিয়ন এবং ১১টি পৌরসভা বন্যায় প্লাবিত হয়েছে।

    এ পর্যন্ত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন ১০ লাখ ২২ হাজার ৯৬৩ জন। পানিবন্দি রয়েছেন ২ লাখ ৬৭ হাজার ৯১৮ পরিবারের সদস্য। দুর্গত মানুষের জন্য খোলা হয়েছে ১ হাজার ১৩১টি আশ্রয়কেন্দ্র, যেখানে আশ্রয় নিয়েছেন ৪৪ হাজার ৪৫৭ জন।

    জেলাভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে কক্সবাজারে। সেখানে মারা গেছেন ২৮ জন। নিহতদের মধ্যে ১৫ জন স্থানীয় বাসিন্দা এবং ১৩ জন রোহিঙ্গা। এ ছাড়া আহত হয়েছেন ২৪ জন এবং একজন নিখোঁজ রয়েছেন।

    চট্টগ্রামে মারা গেছেন ১৩ জন, বান্দরবানে ৬ জন, রাঙামাটিতে ৩ জন এবং মৌলভীবাজারে ১ জন।

    সবচেয়ে বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন চট্টগ্রামে। জেলার ১৬টি উপজেলায় প্রায় ৫ লাখ ৯৫ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। পানিবন্দি রয়েছে প্রায় ১ লাখ ৪৭ হাজার ৫০০ পরিবার। কক্সবাজারেও ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ১ লাখ ৫৮ হাজারের বেশি। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, বন্যাকবলিত সাত জেলার জন্য এখন পর্যন্ত ১ কোটি ৭৫ লাখ টাকা এবং ৩ হাজার ২৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া দেশের ৬৪ জেলার জন্য ৪ কোটি ৬০ লাখ টাকা এবং ৮ হাজার ৯৫০ মেট্রিক টন চাল প্রস্তুত রাখা হয়েছে, যাতে প্রয়োজন অনুযায়ী দ্রুত ত্রাণ সহায়তা দেওয়া যায়।

    মন্ত্রণালয় জানিয়েছে, জেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো সমন্বিতভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দুর্গত এলাকায় শুকনা খাবার, চাল, নগদ অর্থসহ জরুরি ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবন্যায় প্রাণহানি বেড়ে ৫১, সবচেয়ে বেশি মৃত্যু কক্সবাজারে
    Next Article ৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ প্রায় ২ লাখ কোটি টাকা

    Related Posts

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

    জুলাই ২৮, ২০২৬

    দেশের ৬৪ জেলায় হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’

    জুলাই ২৮, ২০২৬

    মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়ন: ডিএসইর কাছে ব্যাখ্যা চাইল বিএসইসি

    জুলাই ২৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২০৮০ মামলা

    দেশের ৬৪ জেলায় হবে ‘ফ্রিল্যান্সার সামিট বাংলাদেশ ২০২৬’

    মোনার্ক হোল্ডিংসের নিবন্ধন নবায়ন: ডিএসইর কাছে ব্যাখ্যা চাইল বিএসইসি

    দুর্বল ব্যাংক পুনর্গঠনে ধাপে ধাপে এগোচ্ছে বাংলাদেশ ব্যাংক

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬