Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা ডব্লিউএমওর

    জুলাই ৩, ২০২৬

    সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত

    জুলাই ৩, ২০২৬

    ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনে বড় পরিবর্তনের উদ্যোগ বিএসইসির

    জুলাই ৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, July 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » বছর ব্যবধানে পেঁয়াজ-রসুনে স্বস্তি, বেড়েছে কাঁচামরিচ-তেলের দাম
    বাজারদর

    বছর ব্যবধানে পেঁয়াজ-রসুনে স্বস্তি, বেড়েছে কাঁচামরিচ-তেলের দাম

    By adminজুলাই ৩, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    রাজধানীর কাঁচাবাজারে গত এক সপ্তাহে বেশিরভাগ সবজির দাম কিছুটা কমলেও, এক বছরের ব্যবধানে নিত্যপণ্যের বাজারে দেখা গেছে মিশ্র চিত্র।

    কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চাল, পেঁয়াজ ও রসুনের দাম কমলেও বেড়েছে ডাল, কাঁচামরিচ, ভোজ্যতেল ও মাংসের দাম।

    নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয়ে। সামান্য মূল্যবৃদ্ধিও একটি পরিবারের মাসিক বাজেটে বাড়তি চাপ তৈরি করে।

    কৃষি বিপণন অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, গত জুন মাস পর্যন্ত এক বছরের ব্যবধানে মোটা চালের দাম কেজিপ্রতি প্রায় ১০ শতাংশ কমেছে। তবে সুগন্ধি চালের দাম বেড়েছে প্রায় ৩৬ শতাংশ।

    ডালের বাজারে মসুর ডালের দাম কেজিতে ২০ দশমিক ৭৫ শতাংশ বেড়েছে। অন্যদিকে খেসারির ডালের দাম কমেছে প্রায় ৯ দশমিক ৫ শতাংশ।

    মসলাজাতীয় পণ্যের মধ্যে দেশি পেঁয়াজের দাম কমেছে ২৭ দশমিক ২৭ শতাংশ এবং রসুনের দাম কমেছে ২৯ দশমিক ১৭ শতাংশ। তবে শুকনা মরিচের দাম বেড়েছে ৪৫ দশমিক ৬৫ শতাংশ এবং কাঁচামরিচের দাম বেড়েছে ৫৭ দশমিক ১৪ শতাংশ।

    ভোজ্যতেলের বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৩ দশমিক ৬৮ শতাংশ, পাম তেলের দাম ৯ দশমিক ৩০ শতাংশ এবং ব্র্যান্ডভেদে বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ দশমিক ৮৪ শতাংশ বেড়েছে। খোলা সরিষার তেলের দামও সামান্য বেড়ে হয়েছে শূন্য দশমিক ২৪ শতাংশ।

    মাংসের বাজারেও মূল্যবৃদ্ধি অব্যাহত রয়েছে। এক বছরের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম ১৬ দশমিক ১৩ শতাংশ, দেশি মুরগির দাম ৬ দশমিক ৭৮ শতাংশ, গরুর মাংসের দাম ৮ দশমিক ৯৭ শতাংশ এবং ছাগলের মাংসের দাম ৯ দশমিক ৭৬ শতাংশ বেড়েছে।

    তবে ভোক্তাদের জন্য কিছুটা স্বস্তির খবর হলো, একই সময়ে ডিমের দাম ২ শতাংশের বেশি কমেছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতিস্তা প্রকল্পে চীনের সর্বোচ্চ পর্যায় থেকে সহযোগিতার প্রতিশ্রুতি: ইয়াও ওয়েন
    Next Article ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনে বড় পরিবর্তনের উদ্যোগ বিএসইসির

    Related Posts

    শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা ডব্লিউএমওর

    জুলাই ৩, ২০২৬

    সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত

    জুলাই ৩, ২০২৬

    ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনে বড় পরিবর্তনের উদ্যোগ বিএসইসির

    জুলাই ৩, ২০২৬
    Demo
    আরও দেখুন

    শক্তিশালী হচ্ছে এল নিনো, চরম আবহাওয়ার সতর্কতা ডব্লিউএমওর

    সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত

    ত্রৈমাসিক আর্থিক প্রতিবেদনে বড় পরিবর্তনের উদ্যোগ বিএসইসির

    বছর ব্যবধানে পেঁয়াজ-রসুনে স্বস্তি, বেড়েছে কাঁচামরিচ-তেলের দাম

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬