Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, তিন দিনের সফরে গুরুত্বপূর্ণ বৈঠক

    জুলাই ৩০, ২০২৬

    জিয়াউল আহসানের নির্দেশে বিডিআরের নজরুলসহ বেশকিছু হত্যার ঘটনা ঘটে

    জুলাই ৩০, ২০২৬

    সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আইনে সংশোধন আসছে

    জুলাই ৩০, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, July 30
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল
    জাতীয়

    ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

    By adminজুলাই ২৬, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদনের সময়সীমা আগামী ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত বাড়ানো হয়েছে। দেশের কয়েকটি এলাকায় প্রতিকূল পরিবেশ ও অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা সম্ভব না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত পত্রে শনিবার (২৫ জুলাই) এ জরুরি নির্দেশনা দেওয়া হয়।

    নির্দেশনা অনুযায়ী, নতুন ও পূর্বে জমা দেওয়া সব আবেদন যাচাই-বাছাই, মূল্যায়ন ও পরীক্ষা শেষে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। তবে যেসব এলাকায় বর্তমানে পরীক্ষা গ্রহণ কার্যক্রম চলছে, সেখানে তা অব্যাহত রাখা যাবে। তবে স্থানীয় কমিটি চাইলে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে নতুন ও পুরোনো সব আবেদনকারীর জন্য একসঙ্গে পরীক্ষা গ্রহণ করতে পারবে।

    এ ছাড়া ২৫ ও ২৬ জুলাই নির্ধারিত পরীক্ষার বিষয়ে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে পরীক্ষা স্থগিত বা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা স্থানীয় কমিটিকে দেওয়া হয়েছে। তবে পরীক্ষা চালিয়ে নেওয়া হলে পরবর্তীতে নতুন আবেদনকারীদের জন্য পৃথকভাবে আবার পরীক্ষা আয়োজন করতে হবে।

    নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের লিখিত পরীক্ষা নেওয়া যাবে না। নির্ধারিত মানবণ্টন অনুযায়ী প্রার্থীদের ব্যবহারিক, মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার জিপিএর ভিত্তিতে মূল্যায়ন করে ফলাফল প্রস্তুত করতে হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রশিক্ষণসহ পরবর্তী কার্যক্রমের সময়সূচি পুনর্নির্ধারণ করে সংশ্লিষ্টদের জানানো হবে।

    ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠু ও নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কমিটির সভাপতি, সদস্য-সচিব এবং সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সূত্র: বাসস ।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleলঘুচাপের প্রভাবে বাড়বে বৃষ্টি, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
    Next Article ৩০ জুলাই প্রকাশ হতে পারে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

    Related Posts

    ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, তিন দিনের সফরে গুরুত্বপূর্ণ বৈঠক

    জুলাই ৩০, ২০২৬

    জিয়াউল আহসানের নির্দেশে বিডিআরের নজরুলসহ বেশকিছু হত্যার ঘটনা ঘটে

    জুলাই ৩০, ২০২৬

    সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আইনে সংশোধন আসছে

    জুলাই ৩০, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ঢাকায় ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর, তিন দিনের সফরে গুরুত্বপূর্ণ বৈঠক

    জিয়াউল আহসানের নির্দেশে বিডিআরের নজরুলসহ বেশকিছু হত্যার ঘটনা ঘটে

    সন্তানকে সম্পত্তি দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের, আইনে সংশোধন আসছে

    আগস্টের শেষ সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: মাহদী আমিন

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬