Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মার্চ ১৭, ২০২৬

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    মার্চ ১৭, ২০২৬

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    মার্চ ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, March 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত, ১০ দলীয় জোটের ঘোষণা
    রাজনীতি

    ফয়জুল করীমের আসনে প্রার্থী দেবে না জামায়াত, ১০ দলীয় জোটের ঘোষণা

    By adminজানুয়ারি ১৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    এক ভোট বাক্স নীতি নিয়ে শেষ মুহূর্তে আসন সমঝোতা থেকে সরে গেলেও ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের আসনে কোনো প্রার্থী দেবে না জামায়াতে ইসলামী ও ১০ দলীয় জোট।

    রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

    তিনি বলেন, এক ভোট বাক্স নীতির আন্দোলনে ইসলামী আন্দোলনের ভূমিকা আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। কিছু টেকনিক্যাল বিষয়ের কারণে তারা আলাদাভাবে নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আমরা তাদের নির্বাচনী সাফল্য কামনা করি। ইসলামী আন্দোলনের প্রতি সম্মান জানিয়ে এবং যেহেতু তাদের আমির নির্বাচন করছেন না, সে কারণে দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীমের আসনে আমরা কোনো প্রার্থী দেবো না।

    সংবাদ সম্মেলনে তাহের আরও বলেন, দীর্ঘদিন ধরেই জামায়াতে ইসলামী ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবি জানিয়ে আসছে। প্রধান উপদেষ্টা আজ আমাদের আশ্বস্ত করেছেন যে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এ জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হবে।

    তিনি বলেন, ভোটকেন্দ্রের ভেতরে সেনাবাহিনী, পুলিশ কিংবা র‍্যাবের প্রবেশ ভোটারদের মধ্যে ভীতি সৃষ্টি করতে পারে। তাদের দায়িত্ব হবে ভোটকেন্দ্রের বাইরে থেকে আইনশৃঙ্খলা রক্ষা করা। প্রধান উপদেষ্টা আমাদের নিশ্চিত করেছেন যে নিরাপত্তা বাহিনী ভোটকেন্দ্রের ভেতরে প্রবেশ করবে না।

    নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড প্রসঙ্গে সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, তফসিল ঘোষণার দিন থেকেই সমান সুযোগ নিশ্চিত হওয়ার কথা থাকলেও বাস্তবে কিছু বিচ্যুতি ঘটেছে। কয়েকজন উপদেষ্টা প্রধান উপদেষ্টাকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন তিনি।

    তিনি জানান, প্রধান উপদেষ্টা স্বীকার করেছেন যে অনেক তথ্য তার কাছে যথাযথভাবে পৌঁছাচ্ছে না। এ বিষয়ে আরও কার্যকর তথ্য সংগ্রহ ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ার পাশাপাশি যারা নির্দেশনা বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে কঠোর হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনির্বাচনে যাবে কি না চিন্তা-ভাবনা করছে এনসিপি: আসিফ মাহমুদ
    Next Article প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী আজ

    Related Posts

    আমাদের ওপর কারও আধিপত্য মেনে নেব না: জামায়াত আমির

    মার্চ ১৭, ২০২৬

    মাছ ধরতে জেলেদের আর কোনো ইজারা দিতে হবে না: প্রতিমন্ত্রী নূর

    মার্চ ১৭, ২০২৬

    সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মির্জা আব্বাস, আইসিইউতে চিকিৎসা চলছে

    মার্চ ১৬, ২০২৬
    Demo
    আরও দেখুন

    যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করল ইরান

    মারা গেছেন অভিনেতা শামস সুমন

    প্রধানমন্ত্রী সবার কথা ধৈর্য্য ধরে শুনছেন, কাউকে কিছু চাপিয়ে দিচ্ছেন না: আশিক চৌধুরী

    প্রথম ধাপে ২২ হাজার কৃষক পাবেন ফার্মার্স কার্ড, উদ্বোধন পহেলা বৈশাখে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫