Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    জুন ২৩, ২০২৬

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    জুন ২৩, ২০২৬

    একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

    জুন ২৩, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Tuesday, June 23
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » প্রধান উপদেষ্টাকে জামায়াতসহ সমমনা ৮ দলের আল্টিমেটাম
    রাজনীতি

    প্রধান উপদেষ্টাকে জামায়াতসহ সমমনা ৮ দলের আল্টিমেটাম

    By ম্যাংগো টিভিনভেম্বর ১২, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নির্বাচনের আগে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নসহ পাঁচ দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টাকে আগামী ১৬ নভেম্বর (রবিবার) পর্যন্ত সময়সীমা দিয়েছে জামায়াতে ইসলামীসহ সমমনা আটটি রাজনৈতিক দল। নির্ধারিত সময়ের মধ্যে দাবি না মানলে তারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করবে বলে জানিয়েছে।

    বুধবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে এক যৌথ সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়।

    দলগুলোর জোটে রয়েছে-বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি।

    সংবাদ সম্মেলনে যৌথভাবে জানানো হয়, আগামী শুক্রবার সারাদেশের জেলা ও মহানগরে বিক্ষোভ মিছিল হবে এবং রবিবার সকাল ১১টায় শীর্ষ নেতাদের বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

    জোটের নেতা মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনার মাধ্যমেই এই সংকটের সমাধান সম্ভব। আমরা সাক্ষাৎ চেয়েছি, আশা করি তিনি আলোচনার পথ খুলে দেবেন।’

    তিনি আরও বলেন, ‘শাটডাউনের নামে নাশকতা ও বাসে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে। আমরা এসব অরাজকতা চাই না। সরকারকে সহায়তা করেই শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে চাই।’

    এ সময় নাশকতা প্রতিরোধে রাজপথে অবস্থান নেওয়ার ঘোষণা দেন জোটের নেতারা।

    জামায়াতসহ ৮ দলের পাঁচ দফা দাবি:
    জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন;
    আগামী জাতীয় নির্বাচনে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (PR) পদ্ধতি চালু;
    সবার জন্য সমান সুযোগ রেখে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন;
    আওয়ামী লীগ সরকারের সময়কার জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার;
    জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleরমনা থানার সামনে পুলিশের গাড়িতে আগুন
    Next Article চলতি মাসের শেষ দিকে দেশে ফিরছেন তারেক রহমান: সালাহউদ্দিন

    Related Posts

    গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ

    জুন ২৩, ২০২৬

    আওয়ামী লীগের নিষিদ্ধ হওয়ার প্রশ্নে চূড়ান্ত সিদ্ধান্ত আদালতের: তথ্য উপদেষ্টা

    জুন ২৩, ২০২৬

    কার্যক্রম নিষিদ্ধ আ.লীগকে ঠেকাতে রাজপথে থাকবে জামায়াত-এনসিপিসহ ১১ দল

    জুন ২২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    চুক্তি চূড়ান্ত হলে ইরানের ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র

    মালয়েশিয়ার আতিথেয়তায় মুগ্ধ প্রধানমন্ত্রী, জানালেন কৃতজ্ঞতা

    একযোগে পদত্যাগ করলেন ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেল

    গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় জামায়াতের দুঃখ প্রকাশ

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬