Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    আগস্ট ৪, ২০২৬

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    আগস্ট ৪, ২০২৬

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ : হিউম্যান রাইটস ওয়াচ
    জাতীয়

    ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ : হিউম্যান রাইটস ওয়াচ

    By নিজস্ব প্রতিবেদকঅক্টোবর ১০, ২০২৫2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    গুম, গোপন আটক ও নির্যাতনের অভিযোগে বাংলাদেশে ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনকে ‘ন্যায়বিচারের পথে এক ধাপ অগ্রগতি’ হিসেবে দেখছে হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

    বৃহস্পতিবার (৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানসহ সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পর সংস্থাটি এক প্রতিবেদনে প্রতিক্রিয়া জানায়।

    এইচআরডব্লিউয়ের এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলি তার প্রতিবেদনটির শিরোনাম দিয়েছেন ‘ন্যায়বিচারের পথে এক ধাপ এগোল বাংলাদেশ’। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, ২০১৭ সালে বাংলাদেশে গুম ও গোপন আটক নিয়ে তাদের প্রকাশিত প্রতিবেদনের সময় সরকার তা ‘অপপ্রচার’ বলে উড়িয়ে দিয়েছিল।

    মীনাক্ষী বলেন, ‘সেই সময়ে তদন্তের আশ্বাস দেওয়া হলেও তা কখনো বাস্তবায়িত হয়নি। আজকের এই পদক্ষেপ বাংলাদেশের ন্যায়বিচার ও দায়মুক্তির সংস্কৃতির অবসানের দিকে এক গুরুত্বপূর্ণ অগ্রগতি।’

    প্রতিবেদনে বলা হয়, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে বিচারবহির্ভূত হত্যা, গুম ও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ বেড়ে যায়। ২০২৪ সালের আগস্টে তিন সপ্তাহের গণআন্দোলনে প্রায় ১,৪০০ জন নিহত হন এবং পরবর্তীতে তার সরকার পতন ঘটে।

    অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার গুমের ঘটনাগুলো তদন্তে একটি কমিশন গঠন করে, যেখানে ১,৮৫০টিরও বেশি অভিযোগ জমা পড়ে। তদন্তে দেখা যায়, অন্তত ৩০০ জনের মৃত্যু হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে।

    কমিশন সম্প্রতি “আনফোল্ডিং দ্য ট্রুথ” শিরোনামে একটি তথ্যচিত্র প্রকাশ করেছে, যেখানে গুম ও নির্যাতনের ভয়াবহ বাস্তবতা তুলে ধরা হয়েছে।

    এরই ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার গুমের ঘটনাগুলোর বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নেয়। গতকাল শেখ হাসিনা, আসাদুজ্জামান খানসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন ও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleঢাকায় সবজির আগুনছোঁয়া দাম, চার পদ কিনতেই ৩০০ টাকার বেশি খরচ
    Next Article ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়ে তুরস্কের পথে শহীদুল আলম

    Related Posts

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    আগস্ট ৪, ২০২৬

    চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ

    আগস্ট ৪, ২০২৬

    তথ্য চুরি ও অনলাইন অপরাধ ঠেকাতে জাতীয় সাইবার নিরাপত্তা প্ল্যাটফর্ম চালু

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    জামায়াত-শিবিরের নেতৃত্বে এনসিপি একাকার: পানিসম্পদ মন্ত্রী এ্যানি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬