Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    জুন ২২, ২০২৬

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২২, ২০২৬

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    জুন ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Monday, June 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » ন্যায় ব্যর্থ হলে রাষ্ট্র ভেঙে পড়ে: প্রধান বিচারপতি
    আইন ও বিচার

    ন্যায় ব্যর্থ হলে রাষ্ট্র ভেঙে পড়ে: প্রধান বিচারপতি

    By ম্যাংগো টিভিঅক্টোবর ২৫, ২০২৫1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে রাষ্ট্রের অস্তিত্বও টিকে থাকে না বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। তিনি বলেন, আইন কেবল নিয়মের সমষ্টি নয়; এটি জাতির নৈতিক বিবেকের প্রতিফলন। ন্যায় প্রতিষ্ঠিত হলে রাষ্ট্র শক্তিশালী হয়, আর ন্যায় ব্যর্থ হলে সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রও ভেঙে পড়ে।

    শনিবার (২৫ অক্টোবর) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ৭২ বছর পূর্তি উপলক্ষে ‘গৌরবের ৭২ বছর’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    প্রধান বিচারপতি আরও বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ-২০২৫ এর নীতিগত অনুমোদন একটি সুপরিকল্পিত ও বহুপাক্ষিক প্রচেষ্টার ফল। গত ১৫ মাসে প্রধান বিচারপতির কার্যালয় ও অন্তর্বর্তী সরকারের নির্বাহী শাখার পারস্পরিক সহযোগিতায় এ প্রক্রিয়াকে গতিশীল করা হয়েছে, যা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

    তিনি বলেন, এখন প্রয়োজন সুপ্রিম কোর্ট প্রশাসন, বার কাউন্সিল, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন, জেলা আদালতের বিচারক এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনসহ সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাঠামোগত রূপান্তরের টেকসই বাস্তবায়ন নিশ্চিত করা।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সালেহ হাসান নকীব। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাঈন উদ্দীন এবং অধ্যাপক ড. ফরিদ উদ্দিন খান। অনুষ্ঠানে আইন বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleফ্যাসিস্ট আ.লীগের প্রত্যাবর্তন ঠেকাতে ঐক্য চাই: সালাহউদ্দিন
    Next Article উত্তর কোরিয়া নেতার সঙ্গে আবারও মুখোমুখি হতে চান ট্রাম্প

    Related Posts

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    জুন ২২, ২০২৬

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    জুন ২১, ২০২৬

    জিয়াউলের গুম-হত্যার ভয়াবহ বর্ণনা দেহরক্ষীর, ট্রাইব্যুনালে ভেঙে পড়লেন কান্নায়

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সৌদি আরবকে উড়িয়ে গ্রুপের শীর্ষে স্পেন

    প্রতিশোধ নিলে কারও উপকার হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান

    স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল কেপ ভার্দে

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬