Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    জুন ২১, ২০২৬

    বাজেটের আয়কর কাঠামোতে বৈষম্য, কম আয়ের মানুষের ওপর বাড়ছে চাপ

    জুন ২১, ২০২৬

    কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৭ম এজিএম অনুষ্ঠিত, লভ্যাংশ অনুমোদন

    জুন ২১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, June 21
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সেনা সরানোর দাবি, যুক্তরাষ্ট্রকে শর্ত মনে করাল ইরান
    আন্তর্জাতিক

    নিষেধাজ্ঞা প্রত্যাহার ও সেনা সরানোর দাবি, যুক্তরাষ্ট্রকে শর্ত মনে করাল ইরান

    By adminজুন ২০, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছে। চুক্তির বেশ কয়েকটি ধারা নিয়ে মতপার্থক্য তৈরি হওয়ায় পরিস্থিতি নতুন করে জটিল হয়ে উঠছে।

    আল জাজিরার খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে—চুক্তির ১, ৪, ৫, ১০ ও ১১ নম্বর ধারা এখন প্রধান বিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। তেহরানের ভাষ্য, যেসব বিষয়ে আগে সমঝোতা হয়েছে, সেগুলো যুক্তরাষ্ট্রকে অবশ্যই মেনে চলতে হবে।

    চুক্তির প্রথম ধারায় যুক্তরাষ্ট্র ও ইরান একে অপরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান জানানোর বিষয়ে একমত হয়েছিল। এর মধ্যে লেবাননের সার্বভৌমত্বের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।

    ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, লেবানন পরিস্থিতির কোনো স্থায়ী সমাধান না হলে এই আলোচনা আর এগোবে না। একই সঙ্গে তেহরান চায়, মার্কিন ট্রেজারির অস্থায়ী নির্দেশনার মাধ্যমে ইরানের ওপর থেকে কার্যকরভাবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হোক।

    এ ছাড়া ইরানের ভূখণ্ড ও আশপাশের এলাকা থেকে মার্কিন বাহিনী পুরোপুরি সরিয়ে নেওয়ার দাবিও জানিয়েছে দেশটি।

    অন্যদিকে যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়নে ইরানের ওপর চাপ বাড়াচ্ছে। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে, ইরান তাদের ইউরেনিয়ামের মজুত কমাতে বাস্তবে কী ধরনের পদক্ষেপ নিচ্ছে, তা তারা স্পষ্টভাবে দেখতে চায়।

    বিশ্লেষকদের মতে, সমঝোতা স্মারক স্বাক্ষরের পরও বাস্তবায়ন নিয়ে এই টানাপোড়েন দুই দেশের মধ্যে আস্থার সংকট পুরোপুরি কাটেনি বলেই ইঙ্গিত দিচ্ছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নতুন চেয়ারম্যান ব্যারিস্টার আব্দুস সালাম
    Next Article হামের উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ৮৮৭

    Related Posts

    বাজেটের আয়কর কাঠামোতে বৈষম্য, কম আয়ের মানুষের ওপর বাড়ছে চাপ

    জুন ২১, ২০২৬

    ব্যাংক ঋণের ওপর নির্ভরতা কমাতে বিকল্প অর্থায়নের পরিকল্পনা সরকারের

    জুন ২১, ২০২৬

    যুদ্ধবিরতির মধ্যেও লেবাননে ইসরায়েলি হামলা, নিহত আরও ৩২

    জুন ২১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ডিএমপির দুই ডিসিকে বদলি

    বাজেটের আয়কর কাঠামোতে বৈষম্য, কম আয়ের মানুষের ওপর বাড়ছে চাপ

    কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৭ম এজিএম অনুষ্ঠিত, লভ্যাংশ অনুমোদন

    জিয়াউলের গুম-হত্যার ভয়াবহ বর্ণনা দেহরক্ষীর, ট্রাইব্যুনালে ভেঙে পড়লেন কান্নায়

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬