Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, March 20
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নির্বাচন সংক্রান্ত হাই-প্রোফাইল সভা করলেন প্রধান উপদেষ্টা, জানালেন প্রেস সচিব
    জাতীয়

    নির্বাচন সংক্রান্ত হাই-প্রোফাইল সভা করলেন প্রধান উপদেষ্টা, জানালেন প্রেস সচিব

    By adminফেব্রুয়ারি ৮, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নির্বাচন সংক্রান্ত একটি হাই-প্রোফাইল সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর যমুনায় তাঁর বাসভবনে এ সভা হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

    প্রেস সচিব বলেন, সভায় সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এ পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি সঠিকভাবেই এগিয়ে চলেছে এবং এই অগ্রগতিতে অন্তর্বর্তী সরকার সন্তুষ্ট বলে সভায় জানিয়েছেন প্রধান উপদেষ্টা।

    তিনি আরও বলেন, বর্তমানে সারা দেশে উৎসবমুখর পরিবেশে নির্বাচনী প্রচার-প্রচারণা চলছে। প্রচারকালে প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে কটু বক্তব্য দিচ্ছেন না, যা ইতিবাচক দিক হিসেবে দেখছেন প্রধান উপদেষ্টা।

    শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেছেন, নারী-পুরুষ নির্বিশেষে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করবেন এবং এবারের নির্বাচন স্মরণীয় হয়ে থাকবে।

    প্রেস সচিবের তথ্যমতে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। বিদেশে অবস্থানরত ভোটারদের জন্য ১২৪টি দেশে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৪ লাখ ২২ হাজার ৯৬০টি ব্যালট দেশে এসে পৌঁছেছে।

    নির্বাচন পর্যবেক্ষণ প্রসঙ্গে তিনি বলেন, এবারের নির্বাচনে প্রায় ৪০০ জন বিদেশি পর্যবেক্ষক এবং প্রায় ৫০ হাজার দেশীয় পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন।

    সভায় প্রধান উপদেষ্টা বলেন, ‘আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো নির্বাচনকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য করা।’ তিনি উল্লেখ করেন, নির্বাচনের সময়কাল স্বাভাবিকভাবেই একটি কঠিন সময়, তবে সরকার সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleতিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা পুনরায় চালুর উদ্যোগ নেবে বিএনপি: তারেক রহমান
    Next Article বগুড়া-৭ আসনে বিএনপি প্রার্থী মোর্শেদ মিল্টনের নির্বাচনী সভা, ব্যাপক উপস্থিতি

    Related Posts

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    মার্চ ১৯, ২০২৬

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    মার্চ ১৯, ২০২৬

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    মার্চ ১৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ‘মানুষের সেবার জন্যই আমরা রাজনীতি করি, জনকল্যাণই আমাদের লক্ষ্য’

    চাঁদ দেখা যায়নি, দেশে ঈদুল ফিতর শনিবার

    প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম এক মাস: ইমেজ থেকে বাস্তবতায় যাওয়ার সময় এখন

    ক্যান্টনমেন্ট বোর্ড হাইস্কুলে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ও ইফতার মাহফিল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫