Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

    জুন ১৯, ২০২৬

    নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

    জুন ১৯, ২০২৬

    সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

    জুন ১৮, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 19
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫
    আন্তর্জাতিক

    নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

    By adminজুন ১৯, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের বৃহত্তম বিমানবন্দর দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ জুন) ভোরে রাজধানী নিয়ামেতে অবস্থিত বিমানবন্দরটিতে এ হামলার ঘটনা ঘটে।

    নাইজারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নিহতদের মধ্যে ২২ জন হামলাকারী, ১১ জন সেনাসদস্য এবং দুইজন বেসামরিক নাগরিক রয়েছেন।

    এ ঘটনায় চার হামলাকারী আহত হয়েছেন এবং ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে আরপিজি-৭ রকেটচালিত গ্রেনেড লঞ্চার, একে-৪৭ রাইফেল, বিস্ফোরক, গ্রেনেড, ওয়াকিটকি এবং কয়েক হাজার রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

    হামলার দায় স্বীকার করেছে সশস্ত্র ইসলামি জঙ্গিগোষ্ঠী জেএনআইএম (জামা’য়াত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন)। সংগঠনটি আন্তর্জাতিক জঙ্গিগোষ্ঠী আল-কায়েদা-সমর্থিত বলে পরিচিত।

    প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকায় বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা যায়। বিমানবন্দরের কাছাকাছি বসবাসকারী লাওয়ালি সালহা জানান, প্রথমে তারা শব্দটিকে গাড়ির টায়ার বিস্ফোরণ মনে করলেও পরে গুলির শব্দ শুনে হামলার বিষয়টি বুঝতে পারেন।

    দিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর নাইজারের অন্যতম গুরুত্বপূর্ণ নিরাপত্তা স্থাপনা। বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি এখানে দেশটির সেনাবাহিনীর একটি ঘাঁটিও রয়েছে। বিমানবন্দর ও আশপাশের এলাকায় ৩৫০টির বেশি নজরদারি ক্যামেরা স্থাপন করা আছে।

    কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর থেকেই জেএনআইএমের বিরুদ্ধে দেশজুড়ে অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

    উল্লেখ্য, মুসলিম অধ্যুষিত নাইজারে গত এক দশকেরও বেশি সময় ধরে বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করছে সরকার ও সেনাবাহিনী। এর আগে চলতি বছরের জানুয়ারিতেও বিমানবন্দরটিতে হামলা চালিয়েছিল আইএস-সমর্থিত একটি গোষ্ঠী। ওই হামলায় একজন সেনাসদস্য ও ২০ জন হামলাকারী নিহত হয়েছিলেন।
    সূত্র: বিবিসি

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ
    Next Article সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

    Related Posts

    সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

    জুন ১৮, ২০২৬

    ২০ জুলাই প্রকাশ হবে এসএসসি ও সমমান পরীক্ষার ফল

    জুন ১৮, ২০২৬

    ট্রাম্পের পর এবার ইরানের প্রেসিডেন্টের স্বাক্ষর, যুদ্ধ থামানোর পথে নতুন চুক্তি

    জুন ১৮, ২০২৬
    Demo
    আরও দেখুন

    সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে শিক্ষকদের সতর্ক করল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর

    নাইজারের বিমানবন্দরে বন্দুক হামলা, নিহত ৩৫

    সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১.৪৯ শতাংশ

    আত্মহত্যা প্ররোচনার মামলায় অভিনেতা জাহের আলভী কারাগারে

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬