Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    জুন ১৭, ২০২৬

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    জুন ১৭, ২০২৬

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    জুন ১৭, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Thursday, June 18
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নয়াপল্টনের স্কুলে শিশু নির্যাতন: সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য
    Uncategorized

    নয়াপল্টনের স্কুলে শিশু নির্যাতন: সিসিটিভি ফুটেজে ধরা পড়ল ভয়াবহ দৃশ্য

    By adminজানুয়ারি ২২, ২০২৬1 Min Read
    সংগৃহীত ছবি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    স্কুলের অফিস কক্ষের ভেতরে এক শিশু শিক্ষার্থীকে বেধড়ক মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘিরে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। শিশু নির্যাতনের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।

    বুধবার (২১ জানুয়ারি) ভিডিওটি ছড়িয়ে পড়লে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পুলিশ জানায়, ঘটনাস্থল শনাক্ত করা হয়েছে এবং এটি রাজধানীর নয়াপল্টন এলাকার শারমিন একাডেমি নামের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ঘটনা।

    ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, মুখে চশমা, ঘি রঙের প্যান্ট, ছাঁই রঙের টি-শার্ট ও কালো জুতা পরা এক ব্যক্তি একটি শিশুকে বেধড়ক মারধর করছেন। এ সময় পাশে বসে থাকা গোলাপি শাড়ি পরা এক নারী শিশুটির হাত চেপে ধরে রাখেন। কিছুক্ষণ পরপর ওই ব্যক্তি এসে শিশুটিকে নির্যাতন করেন। পুরো ঘটনাটি স্কুলের সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়।

    ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল খান বলেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। একজন অভিযুক্তকে ইতিমধ্যে শনাক্ত করা হয়েছে। তিনি শারমিন একাডেমির পরিচালক শারমিন আক্তার।

    তিনি আরও বলেন, স্কুলের প্রতিষ্ঠাতাসহ সংশ্লিষ্ট শিক্ষকদের থানায় উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছে। তবে তারা এখনও সময়ক্ষেপণ করছেন। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার বা আটক করা হয়নি।

    পুলিশ জানিয়েছে, শিশুর পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপাকিস্তানের গুল প্লাজায় অগ্নিকাণ্ডে মৃত ৬১, এক দোকান থেকে মিলল ৩০ মরদেহ
    Next Article শাহজালাল (রহ.) ও শাহপরানের মাজার জিয়ারত করলেন তারেক রহমান

    Related Posts

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    জুন ১৭, ২০২৬

    শেয়ার লেনদেনে কারসাজির অভিযোগ: ৩ কোম্পানির বিরুদ্ধে বিএসইসির তদন্তের নির্দেশ

    জুন ১৭, ২০২৬

    ট্রাফিক আইন লঙ্ঘনে একদিনে রাজধানীতে ২১১৪ মামলা

    জুন ১৭, ২০২৬
    Demo
    আরও দেখুন

    নিজস্ব অর্ডার ব্যবস্থাপনা ব্যবস্থা চালুর পথে ডিএসইর অগ্রগতি

    পশ্চিমবঙ্গ থেকে বেআইনিভাবে পুশইন করা হচ্ছে : এইচআরডব্লিউ

    ইরান ‘সঠিক আচরণ’ না করলে আবারও বোমা ফেলা হবে: ট্রাম্প

    বাজারে চালের দাম ও সরবরাহ পরিস্থিতি যথেষ্ট স্থিতিশীল : বাণিজ্যমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬