Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    মে ২, ২০২৬

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    মে ২, ২০২৬

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    মে ২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Sunday, May 3
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নতুন সরকারের প্রথম ৬ মাসে অর্থ ও পুঁজিবাজার সংস্কারের আহ্বান
    বিজনেস

    নতুন সরকারের প্রথম ৬ মাসে অর্থ ও পুঁজিবাজার সংস্কারের আহ্বান

    By adminফেব্রুয়ারি ১৫, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এককভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা ও ভূমিধস জয়লাভের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

    সংগঠনটি আশা প্রকাশ করেছে, জাতীয় সংসদে জনগনের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকারী দল এবং শক্তিশালী বিরোধী দল সমন্বিতভাবে দেশের ভঙ্গুর ব্যাংকিং ব্যবস্থা, আইসিইউতে থাকা পুঁজিবাজার এবং কোমায় থাকা ব্যবসা-বাণিজ্য ও আর্থিক অব্যবস্থাপনা পুনঃগঠন ও পুনঃরুদ্ধারে উদ্ভাবনী ও উৎসাহী কার্যক্রম প্রথম ৬ মাসের মধ্যে দৃঢ়ভাবে বাস্তবায়ন করবে। এ মাধ্যমে জনগণের মধ্যে বিনিয়োগে আস্থা এবং দেশের সকল সেক্টরে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত হবে।

    সংগঠনটির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কেবিনেটে অবশ্যই একজন ফিন্যানশিয়ালি ইন্টিগ্রেটেড ডিগনিফাইড অর্থমন্ত্রী, পুঁজিবাজার বিষয়ে বাস্তবিক জ্ঞানসম্পন্ন অর্থ প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংক গভর্নর, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন চেয়ারম্যান, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ চেয়ারম্যান এবং জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যানকে নিয়োগ দেওয়া উচিত।

    বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিগত দুই বছরে (২০২৫-২০২৬) ভারতে ৩৭০টি নতুন আইপিও কোম্পানি তালিকাভুক্ত হয়েছে, অথচ বাংলাদেশে একটিও হয়নি। তাই দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকেই এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় করে দেশীয় ও বহুজাতিক লাভজনক কোম্পানিগুলোকে তালিকাভুক্তির মাধ্যমে পুঁজিবাজারে নব উদ্যম সৃষ্টি করতে হবে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে দিতে হবে।

    পঞ্চবর্ষে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ সরকারকে সমর্থন ও সহযোগিতা জানাবে, সরকারের সর্বাঙ্গীন সাফল্য অর্জনে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করবে এবং দেশের আর্থিক সেক্টরে ইতিবাচক অবদান রাখবে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleশাকিব-বুবলীর সম্পর্ক: ‘ভুল বোঝাবুঝি হলেও সমাধান হয়, ডিভোর্স হয়নি’
    Next Article ঢাকা-৮:ভোট কারচুপি ও অনিয়মের অভিযোগ তুললেন পাটওয়ারী, নির্বাচন কমিশনে আবেদন

    Related Posts

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    মে ২, ২০২৬

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    মে ২, ২০২৬

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    মে ২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বৃষ্টি উপেক্ষা করে শাহজালাল মাজার জিয়ারতে তারেক রহমান

    প্রথম বাংলাদেশি হিসেবে মাউন্ট মাকালু জয় করলেন বাবর আলী

    হাওরাঞ্চলের ধান-চাল সংগ্রহে নতুন তারিখ নির্ধারণ

    সুস্থ, সবল ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫