Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    এপ্রিল ২২, ২০২৬

    যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তবুও বাড়ল তেলের দাম

    এপ্রিল ২২, ২০২৬

    ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত

    এপ্রিল ২২, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, April 22
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • ক্যারিয়ার ও জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • সাক্ষাৎকার
    • অন্যান্য
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নগদের ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেলেন মোতাসিম বিল্লাহ
    বিজনেস

    নগদের ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেলেন মোতাসিম বিল্লাহ

    By adminএপ্রিল ৪, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের অন্যতম মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালনরত পরিচালক মোঃ মোতাসিম বিল্লাহ প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন।

    বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে দাপ্তরিক নির্দেশনা জারি করে তাকে সর্বোচ্চ এই পদে নিয়োগ প্রদান করে। শনিবার (৪ এপ্রিল) প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।

    এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম অফিসে ব্যাংক পরিদর্শন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে নগদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

    দীর্ঘ ২৭ বছরের কর্মজীবনে মোতাসিম বিল্লাহ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে দায়িত্ব পালন করেন। এর মধ্যে রয়েছে ব্যাংক পরিদর্শন বিভাগ, কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্প, আর্থিক খাত সহায়তা প্রকল্প, অফসাইট সুপারভিশন বিভাগ এবং পেমেন্ট সিস্টেমস বিভাগ।

    তিনি দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এর মধ্যে রয়েছে প্রথম দেশীয় কার্ড স্কিম ‘টাকা-পে’, এনপিএসবি মাইগ্রেশন, ক্যাশলেস বাংলাদেশ কার্যক্রম এবং বাংলা কিউআর প্রবর্তন।

    বিশ্বব্যাংক ও সরকারের যৌথ উদ্যোগে কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় তথ্যপ্রযুক্তি অবকাঠামো উন্নয়ন, মানবসম্পদ উন্নয়ন ও ব্যবসায়িক প্রক্রিয়া আধুনিকায়নেও তিনি অবদান রাখেন।

    নগদের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর গত এক বছরে প্রতিষ্ঠানটির সেবার মান, প্রযুক্তিগত উন্নয়ন এবং লেনদেন কার্যক্রমে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

    শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ ও এমবিএ সম্পন্ন করার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশগ্রহণ করেছেন তিনি।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleনারী কর্মকর্তাদের নেতৃত্ব বিকাশে মিডল্যান্ড ব্যাংকের বিশেষ কর্মশালা
    Next Article আজ থেকে নতুন সময়সূচিতে সরকারি-বেসরকারি অফিস

    Related Posts

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    এপ্রিল ২২, ২০২৬

    যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তবুও বাড়ল তেলের দাম

    এপ্রিল ২২, ২০২৬

    ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত

    এপ্রিল ২২, ২০২৬
    Demo
    আরও দেখুন

    হজে গিয়ে ১ বাংলাদেশির মৃত্যু, সৌদিতে পৌঁছেছেন ২০ হাজারের বেশি হাজি

    যুদ্ধবিরতির মেয়াদ বাড়ালেন ট্রাম্প, তবুও বাড়ল তেলের দাম

    ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের সিদ্ধান্ত

    অব্যবহৃত মোবাইল ডাটার মেয়াদ নিয়ে সুখবর দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৫