Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

    আগস্ট ৫, ২০২৬

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    আগস্ট ৪, ২০২৬

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    আগস্ট ৪, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, August 5
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা
    আইন ও বিচার

    নওগাঁয় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা

    By ম্যাঙ্গোটিভি ডেস্কএপ্রিল ২১, ২০২৬1 Min Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    নওগাঁর নিয়ামতপুর উপজেলায় একই পরিবারের চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২০ এপ্রিল) দিবাগত মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

    মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৮টার দিকে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দিলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
    নিহতরা হলেন- বাহাদুরপুর গ্রামের নমির উদ্দিনের ছেলে হাবিবুর রহমান (৩২), তার স্ত্রী পপি সুলতানা (২৫), ছেলে পারভেজ (৯) এবং তিন বছরের কন্যা সাদিয়া আক্তার।

    স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রাতের খাবার খেয়ে পরিবারের সদস্যদের নিয়ে ঘুমিয়ে পড়েন হাবিবুর রহমান। সকালে এক বৃদ্ধা প্রতিবেশী তাদের ঘরের দরজা খোলা দেখতে পেয়ে ভেতরে গিয়ে চারজনের গলা কাটা মরদেহ দেখতে পান। তার চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হয়ে পুলিশে খবর দেয়।

    খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে।

    স্থানীয়দের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

    নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleপাকিস্তানে ‘আজই’ ইরান চুক্তি স্বাক্ষরিত হবে: ট্রাম্প
    Next Article সাতসকালে ভূমিকম্পে কাঁপল দেশ

    Related Posts

    আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

    আগস্ট ৫, ২০২৬

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    আগস্ট ৪, ২০২৬

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    আগস্ট ৪, ২০২৬
    Demo
    আরও দেখুন

    আজ ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস

    সাফল্যের জন্য গড়ে তুলুন ‘ঈগল মেন্টালিটি’: ৭টি কার্যকর টিপস

    ২০ আগস্ট শুরু নৌযান শুমারি, পিরোজপুরে প্রস্তুতি সভা

    সাত মাসের সন্তান আপাতত মায়ের কাছেই থাকবে, সিদ্ধান্ত লিগ্যাল এইডের

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬