Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    বাজেটে স্টার্টআপ খাতে ২০৩৫ সাল পর্যন্ত ভ্যাট ছাড়ের প্রস্তাব

    জুন ১১, ২০২৬

    এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট : এনসিপি

    জুন ১১, ২০২৬

    নারীদের জন্য পিংক বাস চালুর সিদ্ধান্ত

    জুন ১১, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Friday, June 12
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দ্বিতীয় যমুনা সেতু ও তৃতীয় মেঘনা সেতু নির্মাণের পরিকল্পনা
    বিজনেস

    দ্বিতীয় যমুনা সেতু ও তৃতীয় মেঘনা সেতু নির্মাণের পরিকল্পনা

    By adminজুন ১১, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। একই সঙ্গে রাজধানীর যানজট নিরসন, আধুনিক গণপরিবহণ ব্যবস্থা গড়ে তোলা এবং সড়ক নিরাপত্তা জোরদারে একাধিক উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

    বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট বক্তব্যে তিনি এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।

    অর্থমন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে এবং যোগাযোগ ব্যবস্থাকে আধুনিকায়ন করতে সমন্বিত অবকাঠামো উন্নয়ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর আওতায় মহাসড়ক উন্নয়ন, গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডোর চার লেনে উন্নীতকরণ এবং একটি সমন্বিত মাল্টিমোডাল যোগাযোগ কাঠামো গড়ে তোলার কাজ চলছে।

    তিনি আরও জানান, সড়ক নিরাপত্তা জোরদারে ৯৪টি উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দুর্ঘটনা কমাতে ‘সেফটি সিস্টেম অ্যাপ্রোচ’ ভিত্তিক বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্প পুনরায় চালু করা হয়েছে।

    রাজধানীর যানজট কমাতে রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের পরিকল্পনার কথাও উল্লেখ করেন অর্থমন্ত্রী। পাশাপাশি ছয়টি মেট্রোরেল লাইনের সমন্বয়ে আধুনিক গণপরিবহণ নেটওয়ার্ক গড়ে তোলা এবং মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত মনোরেলভিত্তিক ফিডার নেটওয়ার্ক চালুর পরিকল্পনা রয়েছে।

    এ ছাড়া পুরোনো বাসের পরিবর্তে পর্যায়ক্রমে ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ এবং সড়ক ব্যবস্থাপনায় স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে ইলেকট্রনিক টোল আদায় ও ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা চালুর কথাও জানান তিনি।

    প্রস্তাবিত বাজেটে আগামী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার ব্যয় ধরা হয়েছে। পাশাপাশি মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleব্যাংকে ৪ লাখ টাকা পর্যন্ত জমায় আবগারি শুল্ক মওকুফের প্রস্তাব
    Next Article ১ জুলাই থেকে ধাপে ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ঘোষণা অর্থমন্ত্রীর

    Related Posts

    বাজেটে স্টার্টআপ খাতে ২০৩৫ সাল পর্যন্ত ভ্যাট ছাড়ের প্রস্তাব

    জুন ১১, ২০২৬

    এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট : এনসিপি

    জুন ১১, ২০২৬

    নারীদের জন্য পিংক বাস চালুর সিদ্ধান্ত

    জুন ১১, ২০২৬
    Demo
    আরও দেখুন

    বাজেটে স্টার্টআপ খাতে ২০৩৫ সাল পর্যন্ত ভ্যাট ছাড়ের প্রস্তাব

    এই বাজেট দেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘাটতি বাজেট : এনসিপি

    নারীদের জন্য পিংক বাস চালুর সিদ্ধান্ত

    বাজেটে স্টার্টআপ খাতে ২০৩৫ সাল পর্যন্ত ভ্যাট ছাড়ের প্রস্তাব

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬