Close Menu

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    জুলাই ২৯, ২০২৬

    জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, আটকা বহু মানুষ

    জুলাই ২৯, ২০২৬

    কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাতক্ষীরার ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

    জুলাই ২৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    Wednesday, July 29
    Facebook X (Twitter) Instagram YouTube
    MangoTV
    Demo
    • খবর
      • জাতীয়
      • আন্তর্জাতিক
      • রাজনীতি
      • আইন ও বিচার
      • অপরাধ
      • স্বাস্থ্য
      • শিক্ষা
      • রাজধানী
      • সারাদেশ
      • লাইফস্টাইল
    • খেলা
      • ক্রিকেট
      • ফুটবল
      • অন্যান্য খেলা
    • বিজনেস
      • ব্যাংক ও বীমা
      • শেয়ারবাজার
      • বাজারদর
    • বিনোদন
    • জবস
    • প্রবাস
    • ফিচার
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • অন্যান্য
      • সাক্ষাৎকার
      • অটোমোবাইল
    MangoTV
    Home » দেশে এলো চাঙ্গানের নতুন সাত আসনের এসইউভি ‘সিএস৭৫ প্রো’ দাম কত?
    অটোমোবাইল

    দেশে এলো চাঙ্গানের নতুন সাত আসনের এসইউভি ‘সিএস৭৫ প্রো’ দাম কত?

    By adminজুলাই ৭, ২০২৬2 Mins Read
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    দেশের বাজারে নতুন প্রিমিয়াম সাত আসনের স্পোর্টস ইউটিলিটি ভেহিকেল (এসইউভি) চাঙ্গান সিএস৭৫ প্রো উন্মোচন করেছে চাঙ্গান অটোমোবাইলের বাংলাদেশে একমাত্র অনুমোদিত পরিবেশক ডিএইচএস অটোস লিমিটেড। পারফরম্যান্স, আধুনিক প্রযুক্তি, আরামদায়ক কেবিন ও উন্নত নিরাপত্তা সুবিধাসমৃদ্ধ এ গাড়ির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ লাখ টাকা।

    প্রতিষ্ঠানটি জানায়, বাংলাদেশে সংযোজন (অ্যাসেম্বল) করা হলেও সিএস৭৫ প্রো-তে চাঙ্গানের বৈশ্বিক মান ও গুণগত মান বজায় রাখা হয়েছে।

    পারিবারিক ভ্রমণ ও ব্যবসায়িক ব্যবহারের কথা বিবেচনায় রেখে গাড়িটি ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে বিলাসবহুল কেবিন, আধুনিক প্রযুক্তি এবং উন্নত নিরাপত্তা ব্যবস্থা, যা চালক ও যাত্রীদের জন্য আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।

    ডিএইচএস অটোস লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশের ক্রমবর্ধমান মিড-সাইজ এসইউভি বাজারের চাহিদা বিবেচনায় নতুন মডেলটি আনা হয়েছে। প্রতিযোগিতামূলক দামে বিশ্বমানের পারফরম্যান্স এবং বিক্রয়োত্তর সেবার মাধ্যমে এটি দেশের অটোমোবাইল বাজারে নতুন মানদণ্ড স্থাপন করবে বলে প্রতিষ্ঠানটির প্রত্যাশা।

    নতুন সিএস৭৫ প্রো-তে রয়েছে ১ দশমিক ৫ লিটার টার্বোচার্জড ইঞ্জিন, যা সর্বোচ্চ ১৮৫ হর্সপাওয়ার শক্তি এবং ৩০০ নিউটন-মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এর সঙ্গে রয়েছে ৭-গতির ডুয়াল ক্লাচ ট্রান্সমিশন (ডিসিটি), যা শহরের রাস্তা থেকে মহাসড়ক-সব ধরনের যাত্রায় মসৃণ ও দ্রুতগতির ড্রাইভিং অভিজ্ঞতা দেবে।

    গাড়িটির তিন সারির কেবিনে সাতজন যাত্রী আরামদায়কভাবে ভ্রমণ করতে পারবেন। প্রয়োজন অনুযায়ী আসন ভাঁজ ও পুনর্বিন্যাসের সুবিধাও রাখা হয়েছে। এছাড়া প্রিমিয়াম মানের অভ্যন্তরীণ নকশা গাড়িটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে।

    ফিচারের মধ্যে রয়েছে ৩৬০ ডিগ্রি প্যানোরামিক ক্যামেরা, বৈদ্যুতিক প্যানোরামিক সানরুফ, ১৯ ইঞ্চির টাইটানিয়াম ব্ল্যাক অ্যালয় হুইল এবং উন্নত চালক-সহায়ক প্রযুক্তি (এডিএএস)। এসব প্রযুক্তি গাড়িটির নিরাপত্তা ও চালানোর অভিজ্ঞতাকে আরও উন্নত করবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

    ম্যাংগোটিভি /আরএইচ

    Share. Facebook Twitter Pinterest LinkedIn WhatsApp Reddit Tumblr Email
    Previous Articleসেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী
    Next Article ১৬ জেলায় বন্যার শঙ্কা, তিস্তার পানি যেতে পারে বিপৎসীমার ওপরে

    Related Posts

    ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    জুলাই ২৯, ২০২৬

    জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, আটকা বহু মানুষ

    জুলাই ২৯, ২০২৬

    কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাতক্ষীরার ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

    জুলাই ২৯, ২০২৬
    Demo
    আরও দেখুন

    ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি: হবিগঞ্জে ১৪৪ ধারা জারি

    জাপানে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ১৩, আটকা বহু মানুষ

    কর্মস্থলে অনুপস্থিতির অভিযোগে সাতক্ষীরার ৪ চিকিৎসক সাময়িক বরখাস্ত

    সরোয়ার আলমগীরের এমপি হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

    Demo
    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    ম্যাংগো ইন্টারন্যাশনাল লিমিটেড-এর
    একটি সহযোগী প্রতিষ্ঠান।
    • ঠিকানা: ৩/১ বি, ২য় তলা, ব্লক-বি, লালমাটিয়া, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭
    • মোবাইল নম্বর: ‪+৮৮০১৬১০৬০০০৭০‬
    • ইমেইল: ‪info@mangotv.net

    সম্পাদক ও প্রকাশক
    মুহম্মদ তৌফিকুল ইসলাম

    আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যম
    Facebook Youtube Instagram
    • আমাদের সম্পর্কে
    • গোপনীয়তার নীতি
    • নীতিশর্তাবলি ও নীতিমালা
    • গোপনীয়তা
    স্বত্ব © ম্যাংগো টিভি ২০১২-২০২৬